Shah Rukh Khan KKR

নিজস্ব স্টেডিয়াম পেল কেকেআর, স্বপ্নপূরণে উচ্ছ্বসিত ‘মালিক’ শাহরুখ, নাইটদের মাঠে কবে খেলবে টিম ইন্ডিয়া?

ক্রীড়াপ্রেমীরা এখন মজে ফুটবল বিশ্বকাপে। তবে তার মধ্যেই বড় চমক দিল কেকেআর। নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে নাইট ফ্র্যাঞ্চাইজি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:০৬

options
link
নিজস্ব স্টেডিয়াম পেল কেকেআর, স্বপ্নপূরণে উচ্ছ্বসিত ‘মালিক’ শাহরুখ, নাইটদের মাঠে কবে খেলবে টিম ইন্ডিয়া?
নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে নাইট ফ্র্যাঞ্চাইজি।

ক্রীড়াপ্রেমীরা এখন মজে ফুটবল বিশ্বকাপে। তবে তার মধ্যেই বড় চমক দিল কেকেআর। নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে নাইট ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, ২০২৮ অলিম্পিকের ম্যাচও এই স্টেডিয়ামে খেলা হবে। কেকেআর ফ্র্যাঞ্চাইজির এই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা সত্যি হল।’

Advertisement

দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকের ক্রিকেটে নাইটরা যথেষ্ট সক্রিয়। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এবার সেখানেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করে ফেলল কেকেআর ম্যানেজমেন্ট। জানা গিয়েছে ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে তৈরি হয়েছে নাইটদের নতুন স্টেডিয়াম। আগামী দিনে এখানেই খেলবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। বৃহস্পতিবার সেই স্টেডিয়ামের প্রথম ঝলক প্রকাশ্যে এল।

Advertisement

এক্স হ্যান্ডেলে স্টেডিয়ামের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। সেখানে দেখা যাচ্ছে, সুনীল নারিন-সহ কেকেআর তারকারা নতুন স্টেডিয়াম ঘুরে দেখছেন। স্টেডিয়ামের পিছনে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যও রয়েছে। নতুন স্টেডিয়াম গড়ে তোলার নেপথ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন শাহরুখ। তাঁর বার্তা, ‘আমরা সকলে একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম, সেটা আজ সত্যি হল। এই মাঠ স্রেফ খেলা নয়, সারাজীবনের স্মৃতির ভূমি হয়ে থাকবে।’

Advertisement

মার্কিন মুলুকে ক্রিকেট এখনও সেরকম জনপ্রিয় নয়। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় আয়োজিত হওয়ার পর থেকে সেদেশে ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে। গত বছরই শোনা গিয়েছিল, অলিম্পিকের জন‌্য কেকেআরকেই স্টেডিয়াম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। কেকেআরের তৈরি স্টেডিয়ামেই সব ম‌্যাচ খেলবে টিম ইন্ডিয়া। স্টেডিয়াম তৈরির জন্য কেকেআর ম্যানেজমেন্টকে জমিও দেয় মার্কিন প্রশাসন। সেই স্টেডিয়াম তৈরির কাজ শেষ। দু’বছর পরে ওই স্টেডিয়ামেই অলিম্পিক খেলতে নামবে টিম ইন্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.