ফুটবলে লাল কার্ড মানেই কোনও দলের জন্য বড় ধাক্কা। কিন্তু চলতি বিশ্বকাপে একেবারে উলটো ছবি। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই হাসি ফুটল হাজার হাজার সমর্থকের মুখে! কারণ, টুর্নামেন্ট শুরুর আগেই ডোমিনোজ ঘোষণা করেছিল, বালোগুন বিশ্বকাপে (FIFA World Cup 2026) লাল কার্ড দেখলে তারা ১০ লক্ষ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি) ৬০ হাজারেরও বেশি মাঝারি আকারের পিৎজা বিনামূল্যে বিলি করবে। ফলে মাঠে আমেরিকার তারকার বহিষ্কারই শেষ পর্যন্ত সমর্থকদের জন্য পিৎজা পার্টির দিল।
বসনিয়া ও হারজেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন পুলিসিচ, ম্যাককিনিরা। বৃহস্পতিবার ভোরে ম্যাচের প্রায় আধ ঘণ্টা ১০ জনে খেলেও ইউরোপীয় প্রতিপক্ষ বসনিয়াকে স্রেফ পাত্তাই দেয়নি মরিসিও পোচোত্তিনোর দল। ২৪ বছর পর নকআউট পর্বে প্রথম জয় পেল আমেরিকা। খেলার বয়স তখন ৬৪ মিনিট। লাল কার্ড দেখলেন ২৪ বছর বয়সি এই আমেরিকান ফুটবলার। এই ঘটনাই খিদে বাড়িয়ে দিল সমর্থকদের। পিৎজা প্রস্তুতকারী সংস্থার প্রতিশ্রুতিও বাস্তব রূপ নিয়েছে।
আরও পড়ুন:

বিশ্বকাপ শুরুর আগে, গত মে মাসে এমন ঘোষণা করেছিল ডমিনোজ। সংস্থার তরফে বলা হয়েছিল, “মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ফুটবলার যদি বিশ্বকাপ চলাকালীন লাল কার্ড দেখেন, তবে সমর্থকদের হতাশা কিছুটা লাঘব করতে ডমিনোজ ১০ লক্ষ ডলার মূল্যের ‘এমারজেন্সি পিৎজা’ বিনামূল্যে দেবে।” একইসঙ্গে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সংস্করণের জার্সি, ক্যাপ ও স্লাইডসও বাজারে আনা হয়েছিল বলে জানায় সংস্থাটি। কথা রেখেছে তারা। পূর্বতন ঘোষণা সত্যিই কার্যকর করেছে তারা।
কীভাবে মিলবে ফ্রি পিৎজা? যাঁরা ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের (ইস্টার্ন টাইম) মধ্যে ডমিনোজের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে ডমিনোজ রিওয়ার্ডস কর্মসূচিতে যোগ দিয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। নির্বাচিত গ্রাহকেরা ‘এমারজেন্সি পিৎজা’ অফারটি ২ সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, বসনিয়ার বিরুদ্ধে ৪৫ মিনিটে গোলও করেন বালোগুন। এটা তাঁর তৃতীয় গোল। যদিও তিনি লাল কার্ড দেখেন। এরফলে তাঁকে এক বা একাধিক ম্যাচ নির্বাসনের মুখে পড়তে হতে পারে। বিষয়টি নিয়ে শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রথমবার কলকাতার ‘যিশু পাড়া’য় দেবী দুর্গার আরাধনা, পুজোর ৬দিনই বিরাট চমক!
-
অ্যাকশন দৃশ্য কাঁপিয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা কিয়ারা, গর্ভবতীদের কতটা ব্যায়াম করা উচিত?
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
