Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Japan PM

এবার গাড়ি বানাবে ‘যন্ত্রমানব’! মারুতির নয়া কারখানা উদ্বোধনে ভারতে জাপানের প্রধানমন্ত্রী, থাকবেন মোদিও

তিনদিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৮:১৬

options
link
এবার গাড়ি বানাবে ‘যন্ত্রমানব’! মারুতির নয়া কারখানা উদ্বোধনে ভারতে জাপানের প্রধানমন্ত্রী, থাকবেন মোদিও zoom
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।
Advertisement

তিনদিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন। জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথমবার ভারত সফর। জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিয়ানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে তিনি মারুতি সুজুকির গাড়ি কারখানা উদ্বোধন করবেন। সাম্প্রতিক বছরগুলির মধ্যে ভারতের অটোমোবাইল খাতে এটি অন্যতম বৃহত্তম বিনিয়োগ। শুধু তাই নয়, ভারত-জাপান অর্থনৈতিক অংশীদারিত্বেও এটি একটি মাইলফলক।

১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন তাকাইচি। তাঁকে স্বাগত জানিয়েছেন মোদি। দুই রাষ্ট্রনায়কের দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা। বৈঠকে  বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। এছাড়া বৃহস্পতিবার হরিয়ানার খারখোদায় ভারতের নয়া মারুতি কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তাকাইচি। উপস্থিত থাকবেন মোদি। এই নিয়ে এটি ভারতের চতুর্থতম মারুিতির কারখানা। বাকি তিনটি রয়েছে গুরুগ্রাম, মানেসার এবং গুজরাটে। খারখোদার কারখানাটি সম্পূর্ণভাবে চালু হলে ভারতে বছরে প্রায় ১০ লক্ষ গাড়িতে উৎপাদন করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Advertisement

প্রায় ৮০০ একর জমির উপর গড়ে ওঠা এই বিশাল কারখানাটিতে একটি ইন্টিগ্রেটেড সাপ্লায়ার পার্কও রয়েছে। এর ফলে গোটা উৎপাদন ব্যবস্থা আরও দক্ষ হয়ে উঠবে। ভারতে উৎপাদন সম্প্রসারণের জন্য মারুতি মোট ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। সূত্রের খবর, মারুতির নয়া গাড়িগুলি কোবট প্রযুক্তির মাধ্যমে নির্মিত হবে। কিন্তু কী এই কোবট? কোবট বা কোলাবোরেটিভ রোবট হল এমন এক স্বয়ংক্রিয় রোবট, যা মানুষের সঙ্গে একই কর্মক্ষেত্রে নিরাপদে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। শিল্প কারখানার রোবটের মতো কোবটকে পৃথক সুরক্ষিত এলাকায় রাখার প্রয়োজন পড়ে না।

এছাড়াও সংস্থার দাবি, খারখোদা প্রকল্প পুরোপুরি তৈরি হলে ২১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থান হবে এবং হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, এই প্রকল্প শুধু মারুতির উৎপাদন ক্ষমতাই বাড়াবে না, বরং হরিয়ানাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অটোমোবাইল কেন্দ্র হিসাবেও আরও শক্তিশালী করে তুলবে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.