সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছিল নাইট (Kolkata Knight Riders) বনাম মুম্বই (Mumbai Indians) ম্যাচ। নির্দিষ্ট সময়ে ইডেনে খেলা শুরু করা যায়নি। ইডেনের গোটা মাঠই ঢাকা ছিল। আম্পায়াররাও নিশ্চিত ছিলেন না কখন ম্যাচ শুরু করা হবে। যদিও ইডেনে নতুন করে শুরু হয়েছে ম্যাচের প্রস্তুতি। রাত ৯টার সময় টস হয়। ম্যাচ শুরু হবে রাত ৯টা ১৫ মিনিটে। তবে কুড়ি ওভারে খেলা হবে না। ম্যাচ হবে ১৬ ওভারে।
কলকাতার প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত। গৌতম গম্ভীররা চান এদিনই প্লে অফের টিকিট হাতে তুলে নিতে। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়েছে আগেই। ফলে ম্যাচটার গুরুত্ব রয়েছে কেকেআরের কাছে। শেষ পর্যন্ত ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যেত। সেক্ষেত্রে ১ পয়েন্ট নিয়ে প্লে অফে যোগ্যতা অর্জন করত নাইটরা। কিন্তু লিগ টপার হওয়ার আশা ধাক্কা খাবে। ম্যাচ শুরু হওয়ার খবরে ফের আশা জাগছে নাইট সমর্থকদের মধ্যে।
[আরও পড়ুন: ২০ বছরের ক্রিকেট জীবনের সমাপ্তি, লর্ডস টেস্টের পরেই অবসর অ্যান্ডারসনের]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?