Knight Riders

নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত, গোয়েঙ্কার দল চ্যাম্পিয়ন হতেই নড়েচড়ে বসলেন শাহরুখ!

এর আগেও এই পদক্ষেপ করতে চেয়েছিল নাইটরা। তবে তখন বাধা হয় টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ২০:২১

options
link
নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত, গোয়েঙ্কার দল চ্যাম্পিয়ন হতেই নড়েচড়ে বসলেন শাহরুখ!

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে নাইট রাইডার্সের (Knight Riders) ফ্র্যাঞ্চাইজি। এবার আরও একটি দেশে ছড়িয়ে পড়তে চলেছে শাহরুখ খানের দল। সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে জিতেছে সঞ্জীব গোয়েঙ্কার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। তারপরই জানা গিয়েছে, ওই লিগের অন্য আরেকটি দল কিনতে ইচ্ছুক নাইট রাইডার্স গ্রুপ। এখন ৮ দলে ‘দ্য হান্ড্রেড’ লিগ হয়। যদি লিগে দল সংখ্যা বাড়ে, তাহলে সেখানে নাইট রাইডার্স হাত বাড়াতে পারে।

Advertisement

এবার ষষ্ঠ বছরে পা দিয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ। গতবছর সঞ্জীব গোয়েঙ্কার সুপার জায়ান্টস গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজির ৭০ শতাংশ মালিকানা কিনে নেয়। এছাড়া লিডসের মালিকানা সানরাইজার্স, সাউদার্ন ব্রেভের মালিকানা জিএমআর গ্রুপ ও লন্ডনের মালিকানা রিলায়েন্সের হাতে আছে। এবার তাতে নাম জুড়তে পারে নাইট রাইডার্সের। ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি’র খবর অনুযায়ী, দল বাড়লে নাইটদের নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যেতে পারে।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ২০২৮ থেকে ১০ দলের লিগ করতে চায়। সেখানে ডারহাম ও ব্রিস্টল বা টনটন থেকে দু’টি দল যুক্ত হতে পারে। তার একটি দল কিনতে পারে নাইট রাইডার্স গ্রুপ (কেআরজি)। এর আগেও ট্রেন্ট রকেটস কেনার বিষয় আগ্রহী দেখিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। কিন্তু শেষ পর্যন্ত তা কিনে নেয় চেলসি ফুটবল ক্লাবের মালিক টেড বোহলির গ্রুপ। যা বিক্রি হয়েছিল ৪০ মিলিয়ন পাউন্ডে। তবে নাইটরা অতো দাম দিতে রাজি হয়নি বলেই খবর। তবে দল বাড়লে তারা ঝাঁপাতে পারে।

Advertisement

বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আবু ধাবি ও আমেরিকার মেজর লিগ ক্রিকেটে নাইটদের দল আছে। ইতিমধ্যে আমেরিকাতে নিজস্ব স্টেডিয়ামও বানিয়েছে। এবার কি ইংল্যান্ডেও নাইটদের নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যেতে চলেছে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.