সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। সোশাল মিডিয়ায় ‘পণ্ডিত বিদায়’-এর কথা ঘোষণা করেছে কেকেআর। সেই সঙ্গে জানা যাচ্ছে, বিদায় নিচ্ছেন বোলিং কোচ ভরত অরুণও। তিনি সম্ভবত লখনউ সুপার জায়ান্টসে যাচ্ছেন।
গত মরশুমটা ভালো যায়নি নাইট রাইডার্সের। ২০২৪-র চ্যাম্পিয়নরা ২০২৫-র মরশুমে লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল। সোশাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকে যদিও লেখা হয়েছে, নতুন ‘সুযোগে’র খোঁজে নাইট ব্রিগেড ছাড়ছেন চন্দ্রকান্ত। কেকেআরের বক্তব্য, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগের খোঁজে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব আর পালন করবেন না। আমরা তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। যার মধ্যে ২০২৪-এ আইপিএল চ্যাম্পিয়ন করা আছে। পাশাপাশি শক্তিশালী দলও তৈরি করেছিলেন। তাঁর শৃঙ্খলাবোধ ও নেতৃত্বদানের গুণ আমাদের দলে বহুদিন থাকবে, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই’। সেই সঙ্গে বলা হয়েছে, ‘কলকাতা সবসময় তাঁর ঘর থাকবে’।
তবে মনে করা হচ্ছে, গত মরশুমে ব্যর্থতার ক্ষেত্রে তাঁরও যথেষ্ট দায় আছে। নিলাম থেকে নতুন দল তৈরি করা হয়েছে। মেন্টর হিসেবে এসেছে ডোয়েন ব্র্যাভো। তবে মাঠে পারফরম্যান্সের ছবিটা খারাপ হয়েছে। নাইট কর্তৃপক্ষের একাংশও ‘চন্দু স্যর’কে নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ২০২৩-এ তিনি নাইট রাইডার্সে কোচ হিসেবে এসেছিলেন। এমনিতেও তাঁর সঙ্গে ২০২৫-র আইপিএল পর্যন্ত চুক্তি রয়েছে। সব মিলিয়ে আর চন্দ্রকান্তর সঙ্গে আর নতুন চুক্তি করছে না শাহরুখ খানের দল।
We wish you the best for your future endeavours, Chandu Sir 🤗
PS: Once a Knight, always a Knight. Kolkata will always be your home 💜 pic.twitter.com/GF0LxX5fIz
— KolkataKnightRiders (@KKRiders) July 29, 2025
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!