‘দরকার পড়লে আমাকে ফোন করবেন’, নাম না করে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে বার্তা ললিত মোদির। ভারতীয় ব্যবসায়ী এই মুহূর্তে পলাতক। কিন্তু দেশে কী হচ্ছে, সব বিষয়ে নজর রাখার পাশাপাশি মতামতও রাখছেন। এবার পাক ক্রিকেটারকে কেনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। সমাধান চাই? যেচে এগিয়ে আসছেন ললিত মোদি।
আরও পড়ুন:
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস। দাম উঠেছে ২.৩৪ কোটি টাকা। আইপিএলে পাক প্লেয়াররা নিষিদ্ধ। আন্তর্জাতিক ম্যাচে দুই দলের প্লেয়াররা হাত মেলান না। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। তারপরও ভারতীয় মালিকানাধীন দলে কেন পাক স্পিনারকে নেওয়া হল, সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সমাজমাধ্যম। তা সত্ত্বেও কাব্য মারানের দলের বিরুদ্ধে জনরোষ অব্যাহত।
এই পরিস্থিতিতে কী করা দরকার? তার টোটকা বাতলে দিলেন ললিত মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ভক্তরা যখন ক্ষুব্ধ তখন পাকিস্তানি প্লেয়ারের উপর ২.৩৪ কোটি টাকা বিনিয়োগ করছেন? কীভাবে পরিকল্পনা করে সাম্রাজ্য বানাতে হয়, তার দুয়েকটা পদ্ধতি জানি। আমাকে ফোন করতে পারেন।’ এই পোস্টে কারও নাম করেননি। তবে ক্যাপশনে লিখেছেন, ‘হান্ড্রেড লিগে সানরাইজার্স লিডসের এক প্লেয়ারকে নিয়ে বিতর্ক বেঁধেছে।’
Controversy over #players has hit @thehundred with the @sunrisersleeds pic.twitter.com/xBgnmwcgf4
— Lalit Kumar Modi (@LalitKModi) March 16, 2026
আইপিএলকে আজকের জনপ্রিয়তায় পৌঁছে দিতে বিরাট ভূমিকা ছিল ললিত মোদির। গোটা টুর্নামেন্টটাই পলাতক ওই ব্যবসায়ীর মস্তিষ্কপ্রসূত। আইপিএলের প্রথম মরশুমে অনেক পাকিস্তানি প্লেয়ার খেলেছিলেন। তারপর থেকে অবশ্য পাক প্লেয়াররা নিষিদ্ধ। কিন্তু এটাও ঠিক আইপিএলের বিপুল বিনিয়োগের সূত্রপাত ললিত মোদির হাত ধরেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার তো ১৪,১০০ কোটি উদ্ধার হয়েছে’, সুভাষ চন্দ্রের পথে ঋণ মকুব চাইছেন মালিয়াও!
-
পুজোর প্রসাদ তৈরিতেও চাই লাইসেন্স, চলবে না ভেজাল, উৎসবের আগে বড় ঘোষণা
-
ভারত-চিনকেও উদ্ধারকাজে ‘না’ নেপালের, ৫০০ মৃত্যুর পরও কেন বিদেশি সাহায্যে আপত্তি কাঠমান্ডুর?
-
রূপটানে হলুদ চিরন্তন, এই ৩ উপায়ে পুজোর আগেই হয়ে উঠুন উজ্জ্বল ত্বকের অধিকারী
-
কোন্নগরে রঙের কাজে ডেকে ‘ধর্ষণ’ যুবতীকে, মুখ বন্ধে টাকার ‘প্রলোভন’, হাসপাতালের চিকিৎসায় দেরি!