সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ (Kapil Dev) মনে করেন, ১২ বছর পরে বিশ্বচ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়াই। যদিও কিংবদন্তি কপিল কিন্তু ফেভারিট বলতে রাজি নন ভারতকে। নির্দিষ্ট দিনের উপরে সব নির্ভর করবে। কপিল বলছেন, ”টপ ফোরে আসাটাই গুরুত্বপূর্ণ। তার পরে ভাগ্যের সহায়তা দরকার।”
কপিল আরও বলেন, ”আমরা ফেভারিট এটা এখনই বলা সম্ভব নয়। আমাদের দল শক্তিশালী। হৃদয় বলছে একরকম। তবে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। ভারতের দল প্রসঙ্গে একটা কথাই বলবো, দল তৈরি এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যও প্রস্তুত। প্যাশন নিয়ে খেলুক, খেলাটা উপভোগ করুক।”
[আরও পড়ুন:‘লক্ষ্মণের এনসিএ কী করছে? কেন বারবার চোট পাবে শ্রেয়স?’ বিস্ফোরণ ঘটালেন গম্ভীর]
এশিয়া কাপ ফাইনালে সিরাজ বিস্ফোরণে শ্রীলঙ্কা ৫০ রানে ধসে গিয়েছে। কপিল অনুজ সিরাজের বোলিং দেখার পরে বলছেন, ”সিরাজের বোলিং দেখতে দারুণ লাগছিল। এটা ভেবেই ভাল লাগছে যে কোনও প্রান্তেই আমাদের বোলাররা ১০ উইকেট নিতে পারছে।একসময়ে আমরা স্পিনারদের উপরে নির্ভর করতাম। এখন আর সেই নির্ভরতা নেই। সেই কারণে দলটা শক্তিশালী।”
[আরও পড়ুন: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]
সর্বশেষ খবর
-
আমজনতার পকেটে যেন টান না পড়ে, অনলাইন পেমেন্টে ‘ফি’ বসিয়েও বড় পদক্ষেপের পথে মোদি সরকার
-
হাজার শিশুকন্যাকে শিক্ষিত করার দায়িত্ব, দ্বিতীয় সন্তান আগমনের আগে নয়া অঙ্গীকার রণবীরের
-
রুশ তেলে ভারতকে ১০০% শুল্কবাণ! অথচ নিজের দেশে ইউরোনিয়াম আমদানি, মার্কিন দ্বিচারিতায় প্রশ্ন
-
বিশ্বকর্মা পুজোয় আকাশপথে নজরদারি, ‘প্রাণঘাতী’ চিনা মাঞ্জা কাটবে পুলিশের ড্রোন
-
‘মোদিকে জন্মদিনের উপহার দিল কমিশন’, ‘দূরত্ব’ ভুলে প্রতীক হারানো মমতার পাশে কংগ্রেস