সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ ক্রিকেটে সোনালি যুগের অবসান। অবসর ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মনোজ।
ফেসবুক পোস্টে মনোজের বার্তা,”ক্রিকেটকে বিদায়। এই খেলাটা আমাকে সবকিছু দিয়েছে। আজ জীবনে যা কিছু পেয়েছি, সবটাই ক্রিকেটের জন্য।” বিদায়বেলায় নিজের কোচ মানবেন্দ্র ঘোষকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন বঙ্গ ক্রিকেটের কিংবদন্তি। নিজের বাবা-মা, স্ত্রী-সহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আলাদা করে উল্লেখ করেছেন সমর্থকদের কথাও।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বিশ্রামের জের, আইসিসি র্যাঙ্কিংয়ে পতন রোহিত-বিরাটের]
গত দু’দশকে বঙ্গ ক্রিকেটের (Bengal Cricket) সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে মনোজ তিওয়ারির নাম। সেই ২০০৪-০৫ মরশুম থেকে এ পর্যন্ত বাংলা দলের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিলেন তিনি। এর মধ্যে দীর্ঘদিন বাংলা দলের অধিনায়কও ছিলেন। একাধিকবার বাংলাকে রনজি ট্রফির ফাইনালে তুলেছেন। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। রয়েছে ২৯টি শতরান, ৪৫টি অর্ধশতরান। তবে শুধু পরিসংখ্যানে আটকে থাকলে সম্ভবত বাংলা ক্রিকেটে মনোজ তিওয়ারির অবদানকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া যাবে না। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স-সহ একাধিক দলে খেলেছেন তিনি।
[আরও পড়ুন: ‘আমরা গ্রুপ অফ ডেথে রয়েছি’, ডুরান্ড অভিযানের আগে বলছেন মোহনবাগান কোচ বাস্তব]
আশ্চর্যজনকভাবে ঘরোয়া ক্রিকেটের এ হেন সফল তারকার কেরিয়ারে জাতীয় দল থেকে জুটেছে একরাশ বঞ্চনা আর দুর্ভাগ্য। দেশের হয়ে ১২টি এক দিনের ম্যাচ খেলেছেন মনোজ। ২৮৭ রান করেছেন। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলে ১৫ রান করেছেন। আসলে কোনওদিনই জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি বাংলার বর্তমান মন্ত্রী। এমনকী, সেঞ্চুরি করার পরের সিরিজেও বাদ পড়তে হয়েছে তাঁকে। কখনও হয়তো বাধা হয়েছে চোট। অনেকেই মনে করেন, জাতীয় দলে যে পরিমাণ সুযোগ রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুলরা পেয়েছেন, তার সিকিভাগ পেলেও হয়তো সফল হতেন তিনি।
সর্বশেষ খবর
-
জাপানের বিরুদ্ধেও জায়গা হবে না প্রথম একাদশে! ‘টিমম্যান’ নেইমারই আসল শক্তি ব্রাজিলের
-
‘নারী সুরক্ষা আইনের অপব্যবহার…’, পুণে হত্যাকাণ্ডে মহিলাদের উদ্দেশে বার্তা গায়ক অমলের
-
বিদেশযাত্রার অনুমতি মামলায় দ্রুত শুনানি নয়, হাই কোর্টে ফের ধাক্কা অভিষেকের
-
কিংবদন্তি নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা, কার্টুনিস্টের নামে নয়া ‘বোলতা’ প্রজাতির নামকরণ
-
চুড়োয় উঠে এবার হু হু পড়ছে সোনার দাম! ‘ভয়ে’ পুরনো গয়না বেচছে আমজনতা