স্ত্রীর অভিযোগের কোনও ব্যাখ্যা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান শামি

বিসিসিআইয়ের উপরই এখনও আস্থা রাখছেন শামি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১২:৪৮

options
link
স্ত্রীর অভিযোগের কোনও ব্যাখ্যা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান শামি
মহম্মদ শামি: ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিরুদ্ধে এক নয়, একাধিক অভিযোগ তুলেছেন স্ত্রী হাসিন জাহান। কিন্তু খেলার জন্য এখনও শামি বাড়ির বাইরেই রয়েছেন। ফলে স্ত্রীর সঙ্গে সরাসরি কথাও হয়নি। তাই বিষয় যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তবে নিজের উপর সম্পূর্ণ আস্থা আছে মহম্মদ শামির। আর সেই কারণেই তিনি যে নির্দোষ, সে কথাই বারবার বলতে দ্বিধা করছেন না। এবার ভারতীয় পেসার সাফ জানিয়ে দিলেন, হাসিনের কোনও অভিযোগের বিরুদ্ধে সপক্ষে যুক্তি দেবেন না তিনি। তিনি কী করেছেন, কেন করেছেন, কেন তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন স্ত্রী, এসব বিশ্লেষণ করবেন না। কারণ তিনি চান, গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক। তদন্তকারীরাই শামির অপরাধ খুঁজে বের করুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত শুক্রবার শামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী হাসিন। লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে শামি ও তাঁর শ্বশুরবাড়ির মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসিন। পুলিশ শামির বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৪৯৮এ-র (বধূ নির্যাতনের) মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। শামির দাদার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন হাসিন। এর আগে পাক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল শামির বিরুদ্ধে। দুবাই থেকে টাকা ব্যাগ ভরতি করে আনার কথাও জানিয়ে ছিলেন। শামির সঙ্গে হওয়ার কথোপকথনের রেকর্ডটিও শনিবার লালবাজারে জমা দেন তিনি। কিন্তু এতো কিছুতেও ভেঙে পড়ছেন না শামি। বরং সব অভিযোগকে ভিত্তিহীন বলেই বারবার দাবি করেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে বাংলার পেসার জানান, “দিনের পর দিন অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে সপক্ষে কোনও ব্যাখ্যা দিতে চাই না। শুধু চাই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।”

কিন্তু ব্যক্তিগত জীবনে নানা প্রশ্নচিহ্ন ওঠায় ধোঁয়াশায় শামির ক্রিকেট কেরিয়ারও। তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিসিসিআইয়ের অন্দরে। এমনকী তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু শামি জানাচ্ছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর তাঁর আস্থা রয়েছে। আত্মবিশ্বাসী পেসার বলেন, “বিসিসিআইয়ের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরই নিশ্চয় কোনও সিদ্ধান্ত নেবে বোর্ড। তাই এ ব্যাপারে আমার কোনও টেনশন নেই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.