MS Dhoni

‘মুহূর্তটা উপভোগ কর’, কেকেআর তারকাকে পরামর্শ ধোনির

কোন কেকেআর তারকার জন্য এমন পরামর্শ মাহির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ১৯:৩৯

options
link
‘মুহূর্তটা উপভোগ কর’, কেকেআর তারকাকে পরামর্শ ধোনির
এমএস ধোনি। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্ত তিনি। সেই ধোনির সঙ্গে দেখা করলেন কেকেআর তারকা রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। চেন্নাই সুপার কিংস মহাতারকা তাঁকে নিজের সই করা ব্যাট উপহার দিলেন। ধোনির সঙ্গে ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন গুরবাজ। ধোনির পরামর্শও লিখেছেন ছবির ক্যাপশন হিসেবে।
টানা তিন ম্যাচ জেতার পরে চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। গৌতম গম্ভীরের দলের মুখোমুখি হওয়ার আগে দুটো ম্যাচ হেরে কিছুটা হলেও চাপে ছিল সিএসকে। কিন্তু সোমবার ম্যাচ জেতায় ধোনিদের সাজঘরে ফিরে এসেছে স্বস্তি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি হিসেব রাখি না’, আইপিএলে নয়া রেকর্ড গড়েও ‘অভিমানী’ জাদেজা]

ধোনির সঙ্গে সাক্ষাতের মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে গুরবাজের কাছে। তাঁকে দেওয়া পরামর্শ মনে রাখবেন কেকেআর তারকা। সোশাল মিডিয়ায় ধোনির পরামর্শ উল্লেথ করেছেন গুরবাজ। লিখেছেন, ”অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা বন্ধ কর। মুহূর্তটা উপভোগ কর এবং খুশি থাক।”
১৪ তারিখ কেকেআরের পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন:মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাবের সামনে ইস্টবেঙ্গল, রাজধানীতে সমর্থন না থাকা ভাবাচ্ছে কুয়াদ্রাতকে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.