সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রিকেটকে দেখা হয় ধর্মের মতো। ক্রিকেটাররা সেখানে জাতীয় নায়ক। কিন্তু দুঃসময় চললে তাঁদেরকেই সমালোচনায় আক্রান্ত হতে হয়। বিরাট কোহলি, কে এল রাহুলের মতো বড় তারকারাও আছেন সেই তালিকায়। অতীতে দেখা গিয়েছে অফ ফর্ম চলাকালীন তাঁরা মন্দিরে পুজো দিয়েছেন। এবার ঘরে-বাইরে বিতর্কে জর্জরিত হার্দিক পাণ্ডিয়াকেও (Hardik Pandya) দেখা গেল গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে।
২০২৩ সালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছিল কোহলিকে। কে এল রাহুল ও আথিয়া শেঠিও সেই মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। দুঃসময়ে সেই পথই কি অনুসরণ করলেন হার্দিক পাণ্ডিয়া? সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। চলতি আইপিএলে (IPL) তাঁর নেতৃত্বে টানা তিন ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জেরেসমস্যার মুখে হার্দিক।
তার মাঝেই শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দেন হার্দিক। সাদা পোশাক ও কপালে হলুদ তিলক নিয়ে মন্দিরে উপস্থিত ছিলেন তিনি। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন ভারতের অলরাউন্ডার। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। এর আগে গুজরাটের জামনগরে ছুটির মেজাজেও দেখা যায় গোটা মুম্বই শিবিরকে।
[আরও পড়ুন: হারের মাঝেই চোট আতঙ্ক! দলের বাইরে গুজরাট ও দিল্লির দুই তারকা]
আইপিএল শুরুর আগেই ঘটা করে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী, পাঁচ বারের আইপিএল জয়ী রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়কও করা হয়। যা ভালো ভাবে নেননি মুম্বই সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ‘মিম’ তৈরি হয়েছে। আইপিএলের ম্যাচ খেলতে যেখানেই গিয়েছেন, সেখানেই ধিক্কার শুনতে হয়েছে। দলের সদস্যদের সঙ্গেও সম্পর্ক তলানিতে। দুঃসময়ে তাহলে কি ঈশ্বরের আশীর্বাদই একমাত্র ভরসা হার্দিকের?
#WATCH | Gujarat: Indian Cricket Team all-rounder Hardik Pandya offers prayers at Somnath Temple.
Source: Somnath Temple Trust pic.twitter.com/F8n05Q1LSA
— ANI (@ANI) April 5, 2024
খারাপ সময়ের মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। চোট সারিয়ে দলে ফিরছেন সূর্যকুমার যাদব। তাঁর ফিরে আসা নিঃসন্দেহে শক্তিশালী করবে মুম্বই ব্যাটিংকে।
[আরও পড়ুন: দুরন্ত ইনিংসের নেপথ্যে ধোনিই! কোন মন্ত্রে সাফল্য? ফাঁস করলেন পাঞ্জাবের নায়ক শশাঙ্ক]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর