PSL

জ্বালানি নেই, তাই দর্শকও নেই! পিএসএল যেন ‘পেট্রল শর্টেজ লিগ’, কটাক্ষ নেটদুনিয়ায়

দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে। পাকিস্তান সুপার লিগ শুরুর দিন চারেক আগে এমন ঘোষণা করেছে পাক বোর্ড। এই সিদ্ধান্তেই শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে সোশাল মিডিয়ায় বয়ে গিয়েছে মিমের বন্যা। তাতে শামিল হয়েছে আইসল্যান্ড ক্রিকেটও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১২:৩২

options
link
জ্বালানি নেই, তাই দর্শকও নেই! পিএসএল যেন ‘পেট্রল শর্টেজ লিগ’, কটাক্ষ নেটদুনিয়ায়
ফাইল ছবি।

যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য জেরবার। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। আমেরিকা ও ইজরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালানোর পর কেটে গিয়েছে ২৩ দিন। তেলের সংকটে ভুগছে অনেক দেশ। বিমান পরিষেবাও বিপর্যস্ত। সেসব মাথায় রেখেই পিএসএলের সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে। পাকিস্তান সুপার লিগ (PSL) শুরুর দিন চারেক আগে এমন ঘোষণা করেছে পাক বোর্ড। এই সিদ্ধান্তেই শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে সোশাল মিডিয়ায় বয়ে গিয়েছে মিমের বন্যা। তাতে শামিল হয়েছে আইসল্যান্ড ক্রিকেটও।

Advertisement

পিসিবি’র চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, “আশা করি ১০-১৫ দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। জ্বালানি তেলের সংকটের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুরো দেশের চলাচলে অনেক নিয়ন্ত্রণ এনেছেন। স্কুল বন্ধ রাখা হয়েছে, বাড়িতে কাজের ব্যবস্থা করা হয়েছে এবং ইদের ছুটি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আমরা ৩০ হাজার মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসার কথা বলতে পারি না। নিরাপত্তা ও বর্তমান সংকটের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি দর্শক ছাড়া ম্যাচ হবে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।” নকভি শুধু পিসিবি চেয়ারম্যান নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘোষণার পরেই সোশাল মিডিয়ায় শুরু হয় পাক বোর্ডকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। ব্যঙ্গ করে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘আসন্ন পিএসএল নিয়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর উত্তেজনার পারদ চড়ছে। এ তো স্বাভাবিকই! তবে এতদিন অনেকেই ভাবতেন, পিএসএলের আসল মানে কী? অবশেষে রহস্যভেদ। এটি আর কিছু নয়, ‘পেট্রল শর্টেজ লিগ’! এতেই থামেনি কটাক্ষ। এক নেটিজেন লেখেন, “স্টেডিয়ামে ফ্যান নেই, কিন্তু অনলাইনে ‘ফ্যান্টাসি’ চলছে পুরোদমে!”

আরেকজনের মন্তব্য, “পিএসএল নয়, এবার এটা ‘প্রাইভেট স্টেডিয়াম লিগ’ হয়ে গেল।” কেউ আবার লেখেন, ‘খেলা হবে, কিন্তু দেখবে কে? টিভিই একমাত্র ভরসা!’ আরও এক ইউজার বলছেন, ‘জ্বালানি নেই, তাই দর্শক নেই। এমন অজুহাত আগে শুনিনি!’ অন্য এক পোস্টে শ্লেষ, ‘যুদ্ধ চলছে ঠিকই। কিন্তু ট্রোলিংয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন!’ নেটভুবনে এইসব মন্তব্যে স্পষ্ট, পরিস্থিতি যতই গুরুতর হোক, রসিকতায় ভাটা পড়েনি একটুও। এমনিতেও পিএসএল আয়োজন করা নিয়ে যথেষ্ট চাপে নকভিদের বোর্ড। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য রাওয়ালপিণ্ডিতে ম্যাচ করা নিয়ে সংশয় ছিলই। অন্যদিকে, পিএসএল ছেড়ে একের পর এক ক্রিকেটার আইপিএলে চলে আসছেন। ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার দাসুন শনাকা, ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতিও পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন