Praful Hinge

একরাতেই বাড়ল একশো গুণ! ৬ বলে ‘ফকির’ থেকে ‘রাজা’ হলেন সানরাইজার্সের প্রফুল

IPL 2026: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে ক'জন চিনতেন প্রফুলকে? কিন্তু ম্যাচের পর ছবিটা পুরো বদলে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৬:৪২

options
link
একরাতেই বাড়ল একশো গুণ! ৬ বলে ‘ফকির’ থেকে ‘রাজা’ হলেন সানরাইজার্সের প্রফুল
প্রফুল হিঞ্জে। ছবি: সোশাল মিডিয়া

মাত্র ৬টা বল! তাতেই ভাগ্য বদলে গেল প্রফুল হিঞ্জের (Praful Hinge)। অন্তত সোশাল মিডিয়ায় তো বটেই। ইনস্টাগ্রামে একেবারে ‘ফকির’ থেকে ‘রাজা’ সানরাইজার্স পেসারের। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে ক’জন চিনতেন প্রফুলকে? কিন্তু ম্যাচের পর ছবিটা পুরো বদলে গিয়েছে। তার প্রভাব পড়েছে ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যায়।

Advertisement

সামনে বৈভব সূর্যবংশীর মতো তারকা। যে কি না জশপ্রীত বুমরাহ বা জশ হ্যাজেলউডকেও ভয় পায় না। কিন্তু আইপিএল (IPL 2026) কেরিয়ারের প্রথম বলেই হার্ড লেংথে বল ফেলে বৈভবে ক্যাচ আউট করেন প্রফুল। ওই ওভারের চতুর্থ বলে ফেরান ধ্রুব জুরেলকে। আর শেষ বলে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের উইকেট। এক ওভারেই নিজের আবির্ভাব সদর্পে ঘোষণা করে দেয় প্রফুল। পরে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগকেও ফেরান বিদর্ভের তরুণ পেসার।

Advertisement

তারপরই দেখা যায়, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। ম্যাচের আগে প্রফুলের ফলোয়ার ছিল মাত্র ৩০০০ জন। সেখানে মঙ্গলবার সকালে তা পৌঁছয় ১ লক্ষ ৮০ হাজারে। আর দুপুর বারোটার মধ্যে প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই। অর্থাৎ বারো ঘণ্টার মধ্যে রকেটের গতিতে তাঁর ফলোয়ার সংখ্যা ১০০ গুণ বেড়েছে। আর তা চড়চড় করে বাড়ছে। প্রতিটা ছবিতে হাজার-হাজার লাভ রিঅ্যাক্ট ও কমেন্ট। এমনকী পুরনো ছবি খুঁজে খুঁজে রিঅ্যাক্ট করছেন সমর্থকরা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunRisers Hyderabad (@sunrisershyd)

দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-৩৪-৪। আইপিএলের ইতিহাসে প্রথম ওভারেই তিন উইকেট তোলার একমাত্র নজির বিদর্ভের বোলারের হাতে। জশপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা বা ডেল স্টেইনের মতো তারকাদেরও এই নজির নেই। সোমবারই তাঁর আইপিএলে অভিষেক হয়েছে। আর প্রথম ম্যাচের নামার আগে প্রতিজ্ঞা করেছিলেন, বৈভবকে আউট করবেন। সেটাই করে দেখিয়েছেন। প্রফুল আগেই বলে রেখেছিলেন, “আমি ওকে প্রথমেই বাউন্সার দিয়ে আউট করব। ওকে যেভাবেই হোক প্রথম বলে আউট করতে হবে।” তাহলে কি বৈভবের ‘ওষুধ’ও আবিষ্কার করে ফেলল প্রফুল?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.