Ram Charan On Bumrah

বুমরাহকে ‘ফুটবলার’ সম্বোধন করতেই হাসির খোরাক, প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী সাফাই রামচরণের?

নামবিভ্রাটে জড়ালেন রামচরণ। নিজের সিনেমার প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় ক্রিকেটারকে ফুটবল সম্বোধন করতেই নেটভুবনে হাসির খোরাক অভিনেতা। যদিও এই ঘটনায় তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ০৯:০৩

options
link
বুমরাহকে ‘ফুটবলার’ সম্বোধন করতেই হাসির খোরাক, প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী সাফাই রামচরণের?
বুমরাহর কাছে ক্ষমাপ্রার্থী রামচরণ

সেলিব্রিটির সমান্য ভুল যে চোখের পলকে চর্চার কেন্দ্রে চলে আসবে সে কথা বলার অবকাশই রাখে না। বিভিন্ন সময় বহু সেলেবের ভুলভ্রান্তি পরিণত হয় পেজ থ্রির গসিপে। এবার সেরকমই একটি ভুল করে ফেললেন দক্ষিণী তারকা রামচরণ। নামবিভ্রাটে জড়ালেন অভিনেতা। নিজের সিনেমার প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় ক্রিকেটারকে ফুটবল সম্বোধন করতেই নেটভুবনে হাসির খোরাক রামচরণ (Ram Charan)। যদিও এই ঘটনায় আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী অভিনেতা। এবার জেনে নেওয়া যাক নামবিভ্রাটের নেপথ্য কাহিনি।

Advertisement

সম্প্রতি ভোপালে রামচরণের আগামী স্পোটর্স ড্রামা ‘পেড্ডি’-র মিউজিক লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর সহ সিনেমার কলাকুশলী ও অস্কারজয়ী সুরকার এ.আর.রহমন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে কয়েকটি শব্দে বর্ণনা করতে বলা হয়। তখনই বুমরাহ (Bumrah) সম্পর্কে বলতে গিয়ে ক্রিকেট আর ফুটবল গুলিয়ে ফেলেন!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ভুলের ভিডিও দাবালনের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এরপরই নেটভুবনে মিমের বন্যা। মন্তব্য বাক্সে জমা পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজের ভুল স্বীকার করে এক্স হ্যান্ডেলে বুমরাহর কাছে ক্ষমা চেয়ে রামচরণ লেখেন, ‘উফ… আমি সত্যিই অনেক সময় নাম ভুলে যাই। জ্যাসপ্রীত বুমরাহজির কাছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা সত্যিই বিরাট ভুল ছিল।’ তিনি আরও জানান, এই ভারতীয় ফাস্ট বোলারের বিরাট ভক্ত।

প্রসঙ্গত, স্পোটর্স ড্রামায় অভিনয় করছেন বলেই সাংবাদিকরা তাঁকে খেলা সংক্রান্ত প্রশ্ন করেন। সচিন তেন্ডুলকরেরর কেরিয়ারকে ‘কিংবদন্তির যাত্রা’ বলে বর্ণনা করেন। ধোনিকে ‘কুল’ সম্বোধন রামচরণের। বিরাট কোহলি ‘আগুন’ আর রোহিত শর্মা প্রসঙ্গে লেন, ‘ও সকলের কাছে ভীষণ প্রিয়’। শুরুটা ভালো করলেও বুমরাহকে ফুটবলার বলতেই এক কাপ দুধে এক ফোঁটা গোচনা পড়ার মতো!

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন