Ravichandran Ashwin

অশ্বিনের ২০২৭ বিশ্বকাপের দলে চমক, থাকছেন ভুবনেশ্বর কুমার, বাদ গম্ভীরের পছন্দের একাধিক তারকা

অশ্বিনের বাছাই করা দলে কারা আছেন? কারাই বা বাদ পড়লেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৯:৪৪

options
link
অশ্বিনের ২০২৭ বিশ্বকাপের দলে চমক, থাকছেন ভুবনেশ্বর কুমার, বাদ গম্ভীরের পছন্দের একাধিক তারকা
রবি অশ্বিন। ফাইল ছবি।

হাতে আর বছর খানেক। তারপরই দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয়বার বিশ্বজয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই দলে কারা থাকবেন? কাদের প্রতি সহৃদয় হতে পারে অজিত আগরকর-গৌতম গম্ভীর জুটি? এ নিয়ে বহু প্রশ্ন রয়েছে ক্রিকেট মহলে। এই আবহেই নিজের পছন্দের ওয়ানডে দল বাছলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। চমকপ্রদভাবে তিনি দলে রাখলেন ভুবনেশ্বর কুমারকে।

Advertisement

ভুবি শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২২ সালের নভেম্বর মাসে। তারপর থেকে জাতীয় দলে ব্রাত্য হলেও গত দুই মরশুমে দারুন খেলছেন। বিশেষ করে গত আইপিএলে রীতিমতো চমকে দিয়েছেন ভারতীয় পেসার। অশ্বিন মনে করেন, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাঠে ভুবনেশ্বর ভারতের বড় অস্ত্র হতে পারেন। অশ্বিন বলছেন, “আমি থাকলে ওর সঙ্গে কথা বলতাম। ওকে ভারতের তিন ফরম্যাটেই খেলাতাম। প্রথম শ্রেণি, বিজয় হজারে সব খেলাতাম। দক্ষিণ আফ্রিকার জন্য ওকে তৈরি করতাম।” যদিও নির্বাচকদের সঙ্গে তাঁর ভাবনা মিলবে কিনা সেটা নিয়ে সন্দিহান অশ্বিন নিজেই।

Advertisement

অশ্বিন ‘ইএসপিএন ক্রিকইনফো’র ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় নিজের পছন্দের বিশ্বকাপের দল জানান অশ্বিন। সেখানে তাঁকে একের পর এক ক্রিকেটারের নাম জিজ্ঞেস করা হচ্ছিল। তিনি তাঁদের বিশ্বকাপের দলে রাখবেন কিনা সেটা বলছিলেন। অশ্বিন ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করেছেন। এক যাঁদের তিনি নিশ্চিত দলে রাখতে চান। দুই যাঁদের দলে থাকার সম্ভাবনা রয়েছে, তিন যাঁদের কোনও সম্ভাবনা নেই। এই তৃতীয় শ্রেণিতে এমন একাধিক ক্রিকেটার আছেন যারা কোচ গৌতম গম্ভীরের ফেভারিট।

Advertisement

অশ্বিনের বিশ্বকাপ দল:
যাঁরা নিশ্চিত:
শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, ভুবনেশ্বর কুমার।

যাঁরা থাকতেও পারনে, নাও পারেন:
যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।

যাঁরা থাকছেন না: 
ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, শিবম দুবে, প্রিন্স যাদব, গুরনুর ব্রার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.