পাকিস্তান সুপার লিগে সব সম্ভব! দিনে-দিনে যেন ‘সার্কাসে’ পরিণত হচ্ছে পিএসএল। এবার যে উদাহরণ রাখল, তাতে হেসে গুণ নেটিজেনরা। যাঁকে বদল করা হচ্ছে এবং বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে, দু’জনে একসঙ্গে ম্যাচ খেললেন। অপেশাদারিত্বের একেবারে চূড়ান্ত! তা সত্ত্বেও এর এক আজব যুক্তি নিয়ে হাজির পাক বোর্ড।
আরও পড়ুন:
শুক্রবার পিএসএলে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের। সেই ম্যাচ সহজেই জেতে কোয়েটা। শেষের দিকে বেভন জেকবস ৬ বলে ১৪ রান করে ম্যাচ জেতান। ৫ বলে ৩ রান করেন দীনেশ চান্দিমাল। মজার বিষয় হল, বেভন জেকবসের বদলি হিসেবে ইতিমধ্যে দীনেশ চান্দিমালের নাম ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রিকেটার জাতীয় দলে যোগ দেবেন। কিন্তু তার আগে বদল হওয়া বেভন ও বদলি দীনেশ একই সঙ্গে ম্যাচ খেললেন।
কী করে হয়? সেই যুক্তিও আছে পিএসএল কর্তৃপক্ষের কাছে। তাদের বক্তব্য, চান্দিমালকে শুধুমাত্র এই ম্যাচের জন্য বেভনের বদলি হিসেবে ধরা হয়নি। বরং তাঁকে টম কুরানের বদলি হিসেবে ধরা হচ্ছে। কুরান অসুস্থ, মাঠে আসতে পারেননি। তাই ইংরেজ অলরাউন্ডারের বদলি হিসেবে খেলছেন চান্দিমাল। পরের ম্যাচ থেকে অবশ্য ছবিটা অন্যরকম হবে। তখন চান্দিমাল নয়, বেভনের বদলি হিসেবে খেলবেন কুরান। অথচ কুরান পিএসএলে আগের ম্যাচগুলো দিব্যি খেলেছেন। তাহলে তিনি কী করে বদলি ক্রিকেটার হন?
উত্তর কারও কাছে নেই। পাকিস্তানের ক্রিকেট ভক্তরা শুধু অবাক নন, ক্ষুব্ধ। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। তার উপর এরকম আজব ব্যাখায় আরও অসন্তুষ্ট পাক-ভক্তরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দলের লোকেরাই কথা শোনে না’, কর্মসমিতির বৈঠকে ফুঁসে উঠলেন রাহুল!
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!