Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

মোহনবাগান চূড়ান্ত সফল, লখনউ কেন নয়? মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়ার পর থেকে দল চূড়ান্ত সফল। সেই সাফল্যের ধারেকাছে নেই লখনউ। প্রথম দু'বছর লখনউ প্লে-অফে উঠেছিল। পরের দু'বছর সপ্তম স্থানে শেষ করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৯:৩০

options
link
মোহনবাগান চূড়ান্ত সফল, লখনউ কেন নয়? মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা zoom
সঞ্জীব গোয়েঙ্কা। নিজস্ব চিত্র

বাংলার আকাশে-বাতাসে ফুটবলের মাদকতা। আবেগের একপ্রান্তে আছে মোহনবাগানের জন্য সবুজ-মেরুন ভালোবাসা। স্টেডিয়ামে ঢল নামে সমর্থকদের। অবিরাম প্রার্থনা চলে জয়ের জন্য। সঞ্জীব গোয়েঙ্কা যথেষ্ট পরিচিত আবেগের এই বিস্ফোরণের সঙ্গে। কিন্তু মোহনবাগানকে নিয়ে তাঁর যা সাফল্য আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে সেই আবেগের দেখা এখনও পাননি তিনি। দেখা পাননি সাফল্যেরও। যা নিয়ে আক্ষেপের শেষ নেই তাঁর।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে উঠে আসে এলএসজি-র প্রসঙ্গ। সম্প্রতি তাঁকে আইপিএলের দলের জন্য নিলাম টেবিলে দেখা গিয়েছিল। এবার প্রশ্নোত্তরের টেবিলে দলের ব্যর্থতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। জবাবে গোয়েঙ্কা বলছিলেন, ফুটবলে যে সাফল্যের ফর্মুলা তাঁরা রপ্ত করেছেন, সেটা এখনও ক্রিকেটে করে উঠতে পারেননি।

Advertisement

কোন মন্ত্রে সফল মোহনবাগান? গোয়েঙ্কার কথায়, “আমরা ফুটবলে বুঝে গিয়েছি কখন কী করতে হবে। কোথায় কী দরকার” কিন্তু ক্রিকেটে কেন সেই কাঙ্ক্ষিত সাফল্য নেই? এলএসজি কর্ণধারের জবাব, “ফুটবলে আমরা জানি কখন কী করতে হবে। ক্রিকেটে এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি আমরা। যদি সেই ফর্মুলা পেয়ে যেতাম, তাহলে এতদিন সেটা কাজে লাগাতাম।” গোয়েঙ্কার ব্যাখ্যা, “গত বছর লখনউয়ের বোলিংয়ে ফাঁকফোঁকর ছিল। সেটা এবার পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি। ব্যাটিংও ধরে রেখেছি।” তাহলে এবারও কেন সাফল্য পাচ্ছে না এলএসজি। গোয়েঙ্কা বলছেন, “এবার ব্যাটাররা ভালো খেলতে পারছেন না। সেকারণেই ব্যর্থতা।”

উল্লেখ্য, সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়ার পর থেকে দল চূড়ান্ত সফল। গত দু’বছর আইএসএলের লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। গত বার শিল্ডের পাশাপাশি কাপও জিতেছে। এ বারও শিল্ড জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইপিএলে লখনউ দল কেনার পর প্রথম দু’বছর লখনউ প্লে-অফে উঠেছিল। পরের দু’বছর সপ্তম স্থানে শেষ করেছে। এবারও শুরুটা ভালো হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.