Advertisement
Advertisement
Canada Cricket

গান পয়েন্টে ‘গড়াপেটা’, বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতেই ফিক্সিং! বিশ্বকাপ নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়াপেটার ছায়া। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আইসিসি'র দুর্নীতি দমন শাখা। সন্দেহের চোখে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচ। এর নেপথ্যে কি কানাডার কুখ্যাত বিষ্ণোই গ্যাং?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৭:২৯

options
link
গান পয়েন্টে ‘গড়াপেটা’, বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতেই ফিক্সিং! বিশ্বকাপ নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য zoom
কানাডা ক্রিকেটের গড়াপেটার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত নিয়ে চর্চা শুরু। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়াপেটার ছায়া। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আইসিসি’র দুর্নীতি দমন শাখা। সন্দেহের চোখে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচ। এর নেপথ্যে কি কানাডার কুখ্যাত বিষ্ণোই গ্যাং? ‘দ্য ফিফথ এস্টেটে’র তদন্তমূলক তথ্যচিত্রে দাবি করা হচ্ছে, বিষ্ণোই গ্যাংয়ের হুমকির প্রভাবে কানাডার ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

তদন্তের রিপোর্ট ও ‘হুইসেলব্লোয়ার’দের বয়ান অনুযায়ী কানাডা ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের উপর বিভিন্নভাবে চাপ তৈরি করেছে এই কুখ্যাত গ্যাং। তথ্যচিত্র অনুসারে, কানাডার সারের একটি রেস্তরাঁয় নিয়মিত মিটিং করতেন গ্যাংয়ের সদস্যরা। সেখানে উপস্থিত হতেন কানাডার ক্রিকেটাররাও। ম্যাচ ফিক্সিংয়ের পরিকল্পনা, প্লেয়ার ও পরিবারদের হুমকি দেওয়ার যাবতীয় পরিকল্পনা এখান থেকেই করা হত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সূত্রের মতে, কয়েকজন নির্দিষ্ট প্লেয়ারকে যেন দলে রাখা হয় সেই জন্য কর্মকর্তাদের চাপ দেওয়া হত। যদি কর্মকর্তারা সেই ‘আদেশে’ সাড়া না দিতেন, তাহলে হুমকি দেওয়া হত। সব মিলিয়ে কানাডা ক্রিকেটে বোর্ডের মধ্যেও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাই এই ধরনের হুমকির সামনেও চুপ করে থাকতেন তাঁরা। এক কর্তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার জেরে সেই ভয় আরও চেপে বসে। বিষ্ণোই গ্যাংকে নিয়ে প্রকাশ্যে কথা বলতেও ভয় পান অনেকে। ‘দ্য ফিফথ এস্টেট’-এর ‘কোরাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ পর্বে এই চাঞ্চল্যকর অভিযোগ আনা হলেও নিরাপত্তার খাতিরে প্লেয়ারদের নাম প্রকাশ্যে আনা হয়নি।

কয়েকজন নির্দিষ্ট প্লেয়ারকে যেন দলে রাখা হয় সেই জন্য কর্মকর্তাদের চাপ দেওয়া হত। যদি কর্মকর্তারা সেই ‘আদেশে’ সাড়া না দিতেন, তাহলে হুমকি দেওয়া হত। সব মিলিয়ে কানাডা ক্রিকেটে বোর্ডের মধ্যেও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাই এই ধরনের হুমকির সামনেও চুপ করে থাকতেন তাঁরা।

ওই তথ্যচিত্র অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার একটি ওভার আতসকাঁচের তলায়। পঞ্চম ওভারের শুরুতে তিনি নো বল করেন, তারপর ওয়াইড বল করেন। ওই ওভারে ১৫ রান দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে তাঁকে অধিনায়ক করা হয়। এছাড়া কানাডার প্রাক্তন কোচ কুররাম চোহানের ফাঁস হওয়া একটি ফোন বার্তা নিয়েও চাপানউতোর চলছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এক বোর্ড মেম্বার তাঁকে নির্দিষ্ট কয়েকজন প্লেয়ারকে দলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এই তথ্যচিত্রের মতে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তৎকালীন কোচ পুদুবু দশনায়াকে’কে একই রকম চাপ দেওয়া হয়েছিল। সেগুলো কি বিষ্ণোই গ্যাংয়ের প্রভাবেই?

উল্লেখ্য, তোলাবাজি, খুন, অস্ত্র-মাদক পাচারের মতো একাধিক সমাজবিরোধী কাজে বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয়তা ভারতের মাথাব্যথার কারণ দীর্ঘদিন ধরেই। মূলত কানাডাকে ঘাঁটি করে নিজেদের কার্যকলাপ চালায় এই গোষ্ঠীর মূল পান্ডা বলে পরিচিত লরেন্স বিষ্ণোই। সবরমতী জেলে বন্দি থাকলেও সলমন খান-সহ বলিউডের একাধিক তারকাকে হুমকি, সিধু মুসেওয়ালা বা বাবা সিদ্দিকে খুনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কুখ্যাত বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে কানাডা সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.