Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
PM Modi

আজ রাত সাড়ে আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী বলবেন?

নোট বাতিল এবং লকডাউনের ধাঁচে আজ রাত আটটায় দেশবাসীকে বার্তা দেবেন মোদি। কী নিয়ে ভাষণ দেবেন প্রধামমন্ত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৫:১৬

options
link
আজ রাত সাড়ে আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী বলবেন? zoom
নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট বাতিল এবং লকডাউনের ধাঁচে আজ রাত সাড়ে আটটায় দেশবাসীকে বার্তা দেবেন মোদি। তবে ঠিক কী নিয়ে ভাষণ দেবেন প্রধামমন্ত্রী? সেটা এখনও স্পষ্ট নয়। একাধিক ইস্যু নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহিলা সংরক্ষণ আইন সংসদে ব্যর্থ হওয়ার পর, সে নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। কোনও অর্ডিন্যান্স এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা ভাবা হতে পারে, বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানির সংকট নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

অতীতে একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সচরাচর এই ধরনের ভাষণে প্রধানমন্ত্রী বড় কোনও ঘোষণা করে থাকেন বা দেশবাসীর উদ্দেশে কোনও তাৎপর্যপূর্ণ বিষয়ে বার্তা দিয়ে থাকেন। অতীতে নোটবাতিল, লকডাউনের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা এই ধরনের ভাষণ থেকেই করেছেন মোদি। ফলে প্রধানমন্ত্রী এই ধরনের ভাষণের কথা আগে ঘোষণা করলে স্বাভাবিকভাবেই আগ্রহের উদ্রেক হয়।

Advertisement

কিন্তু এবার কি নিয়ে বলবেন মোদি? সদ্য সংসদে আটকে গিয়েছে মহিলা সংরক্ষণের সংবিধান সংশোধনী আইন। বিরোধীরা একজোট হওয়ায় ওই সংবিধান সংশোধনী আইনটি আটকে যায়। ওই আইন নিয়ে প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন। বা দেশের মহিলাদের উদ্দেশে কোনও বার্তা দিতে পারেন। ২০২৩ সালে যে মহিলা সংরক্ষণ আইন পাশ হয়েছিল, সেটা ইতিমধ্যেই কার্যকর করার বিজ্ঞপ্তি দিয়েছে মোদি সরকার। সেই আইন নিয়ে কোনও বার্তা বা ঘোষণা প্রধানমন্ত্রী করতে পারেন।

সম্ভাবনা আরও রয়েছে। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। তাতে দেশে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। ধাক্কা খাচ্ছে অর্থনীতিও। সেসব নিয়েও বড় কোনও ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রী আংশিক এনার্জি লকডাউন ঘোষণা করে দেবেন, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদিও দুই গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটের ঠিক আগে আগে এই সংক্রান্ত কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা কম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.