একসময় ভোটের (West Bengal Assembly Election) মুখে ‘গুড়-বাতাসা’র দাওয়াই দিতেন তিনি। এরপর গরুপাচার মামলায় জেলযাত্রা। মুক্তি পেয়ে নিজের গড়ে ফিরেছেন ঠিকই। তবে যেন কিছুটা স্তিমিতই ছিলেন তিনি। ছাব্বিশের ভোটের মুখে ফের স্বমেজাজে ‘কেষ্ট’। বাংলার নির্বাচনের আগে জম্মু-কাশ্মীর থেকে আসা সাঁজোয়া গাড়ি খেয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
এই বিষয়ে আরও খবর
অনুব্রত বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যা-ই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব। রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাতেই থাকে। এখান থেকে সবাই নিয়ে যায়। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।”
শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে প্রচার করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কাশেনগর ফুটবল মাঠে সভা করেন। বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যা-ই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” তাঁর আরও হুঙ্কার, “রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাতেই থাকে। এখান থেকে সবাই নিয়ে যায়। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।”
ছাব্বিশের নির্বাচনকে হিংসামুক্ত করাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। একাধিক ব্যবস্থাপনার পাশাপাশি বাংলায় এসেছে জম্মু-কাশ্মীরের বুলেটপ্রুফ গাড়ি। খাকি রঙের ওই গাড়ি কাশ্মীরে ইট ও পাথরবৃষ্টির সময় রাস্তায় নামে। জঙ্গিদমন করতে সেখানে এই গাড়ি কাজে লাগানো হয়। সীমান্তবর্তী এলাকায় আধা সামরিক বাহিনী বা সিআরপিএফ থাকে ওই গাড়িতে। ভিতরে আটজন কমান্ডো থাকবেন। তাঁদের সঙ্গে থাকবে একে ৪৭ রাইফেল। ধোঁয়ার জন্য এই গাড়িতে থাকবে পৃথক ব্যবস্থা। ইতিমধ্যে রাজ্যের নানা প্রান্তে এই গাড়ি টহল দিতে দেখা গিয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের সময় এই গাড়ি ব্যবহার করা হবে। মূলত কোনও এলাকায় বোমা বিস্ফোরণ বা গুলি চললে গাড়ি নিয়ে যাবেন কমান্ডোরা। ওই সাঁজোয়া গাড়ি নিয়েই কড়া হুঁশিয়ারি অনুব্রতর (Anubrata Mondal)।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চাঁদের কপালে ‘টিপ’! গণেশ চতুর্থীর রাতে আকাশে বিরল দৃশ্য আসলে কী?
-
নেপালের ধ্বংসস্তূপে কমপক্ষে ২০ দেহের হদিশ দিয়েছে ভারতের ‘সাম্বা’, কীভাবে কাজ করেছে চারপেয়ে?
-
‘এআই আমাদের মেরে ফেলবে’, ভয়াবহ দাবি করে চাকরি ছাড়লেন দুই গুগল গবেষক!
-
মুজাহিদিনের খপ্পরে! আফগানিস্তান সফরে গিয়ে বন্দি কেরলের তরুণী, সাহায্যের আর্তি
-
নতুন করে গজিয়েছে দাঁত, ৯৫ বছরের ‘দাদু’র অন্নপ্রাশন আলিপুরদুয়ারে! কী কী হল উদযাপনে
নিবেদিত






