গভীর রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এই মুহূর্তে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় রয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেট জীবনের বেশিরভাগ সময় দিল্লিতে কাটালেও জন্ম উত্তরাখণ্ডে। এমনকী সদ্য পন্থ উত্তরাখণ্ডের সর্বোচ্চ করদাতাও হয়েছেন। তারপরই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাহায্য চেয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন ভারতের তারকা ক্রিকেটার।
আরও পড়ুন:
কী ব্যাপার? রাত তখন পৌনে একটা। হঠাৎ এক্স হ্যান্ডেলে পন্থের দীর্ঘ পোস্ট। যেখানে তিনি লিখেছেন, উত্তরাখণ্ডে ফিরতে চান। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও সেখানে পছন্দসই জমি পাচ্ছেন না। জমি অধিগ্রহণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে একেবারে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। পন্থ লিখেছেন, ‘পুষ্কর ধামি স্যর, আপনি কেমন আছেন? আমি দিল্লি থেকে আবার উত্তরাখণ্ডে ফিরতে চাই। কিন্তু সেখানে থাকার মতো সুবিধাজনক ও বড় জমি খুঁজে পাইনি। আমি উত্তরাখণ্ডকে ভালোবাসি। আমার বিনীত অনুরোধ, দয়া করে জমি অধিগ্রহণে সাহায্য করুন।’
কেন হঠাৎ এরকম পোস্ট করলেন পন্থ? গত আর্থিকবর্ষে ২৪ কোটি টাকা ট্যাক্স দিয়ে উত্তরাখণ্ড থেকে সর্বোচ্চ করদাতা তারকা লিখেছেন, ‘আজকাল স্বচ্ছতার অভাব। যে কারণে জমি পাওয়া দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। আমি এই রাজ্যের জন্য প্রচার করতাম। সেই হিসেবে আমার যে জমি প্রাপ্য, সেটাও পাচ্ছি না। সেসব ভুলেও আমি গ্রামে ফিরে উত্তরাখণ্ড ও পাহাড়ি মানুষদের সাহায্য করতে চাই। ৩ বছর হয়ে গেল, জমি পাচ্ছি না। দয়া করে বিষয়টি দেখুন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।’
এখানেই শেষ নয়। মিনিট দশেক পরে পন্থ এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর থেকে এই ‘উপহার’ পেলে খুশি হবেন। তবে নির্ধারিত দরেই কিনে নিতে চান। পন্থ লিখেছেন, ‘আমি জানি না, আর কীভাবে বিষয়টা জানাতাম। দয়া করে নিজের রাজ্যে আমাকে নিজের বাড়ি বানাতে সাহায্য করুন।’ তবে পন্থের এই পোস্ট নেটিজেনরা খুব একটা খুশি নন। অনেকেই বলছেন, ‘ভারত টেস্ট খেলছে। আর পন্থ রাত একটার সময় ভুল বানানে পোস্ট করছেন। উনি কি মাতাল?’
@pushkardhami hello sir how’s you ??? It’s a long time for me especially being local from Uttrakhand . I have been trying to buy land to shift my base from Delhi to Uttrakhand and I couldn’t find anything facilitating and big to live here I love my Uttrakhand. My humble request…
— Rishabh Pant (@RishabhPant17) August 7, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?
-
ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
-
বাংলায় ‘রক্তচুরি’! ব্লাড ব্যাঙ্কের অনিয়ম নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য
-
টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ! টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা কোন সমীকরণ?
-
আসানসোলে বিজেপির কর্মসূচিতে কয়লা মাফিয়া আনোয়ার! টেনে সভাস্থল থেকে বের করল কর্মীরা