Rohit Sharma

সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

মাত্র কয়েক দিনের ব্যবধানে ভারতীয় দলকে চিন্তায় ফেলেছেন দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ২১:০২

options
link
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
ফাইল ছবি।

মাত্র কয়েক দিনের ব্যবধানে ভারতীয় দলকে চিন্তায় ফেলেছেন দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর রোহিতের ফিটনেস পরীক্ষা হতে চলেছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। অন্যদিকে, বিরাটের চোট প্রত্যাশার তুলনায় বেশি গুরুতর হওয়ায় তাঁর মাঠে ফেরার সময় আরও পিছিয়ে যেতে পারে। এরই মধ্যে খবর, বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন হিটম্যান। অন্যদিকে, ইংল্যান্ড সফরে বিরাট কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

এবারের আইপিএল হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি রোহিত। পরে দলে থাকলেও বেশিরভাগ ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে ব্যবহার করা হয়। মুম্বইয়ের অভিযান শেষ হওয়ার পরও তিনি এখনও বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যাননি। সূত্রের খবর, ৮ জুন বেঙ্গালুরুর ওই কেন্দ্রে পৌঁছবেন তিনি। সেখানে তিন দিন ধরে বিশেষ ফিটনেস ও ব্যাটিং অনুশীলন করবেন।

Advertisement

প্রথমে মনে করা হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে রোহিত সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, জাতীয় দলে ফেরার আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১১ জুন ধরমশালায় ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন তিনি। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ১৩ জুন।

Advertisement

এদিকে বিরাট কোহলির চোট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অভিযানের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। শুরুতে মনে করা হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেই শুধু অনুপস্থিত থাকবেন। কিন্তু চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তাঁর অন্তত ছ’সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও বিরাটের খেলা নিয়ে অনিশ্চয়তা। যদিও এ বিষয়ে এখনও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটারের চোটের পরিস্থিতি ভারতীয় দলের প্রস্তুতিতে যে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.