Rohit Sharma

বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?

হ্যামস্ট্রিংয়ের চোটে ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এবার সংশয় দেখা গিয়েছ রোহিত শর্মাকে নিয়েও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২১:০৮

options
link
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
রোহিত শর্মা। ফাইল ছবি

রো-কো’কে দেখার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের জন্য! হ্যামস্ট্রিংয়ের চোটে ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এবার সংশয় দেখা গিয়েছ রোহিত শর্মাকে নিয়েও। সূত্রের খবর, এই সিরিজ থেকে ছিটকে যেতে পারেন হিটম্যানও। কারণ ফিটনেস পরীক্ষায় পাশ করা তো দূর, তিনি নাকি পরীক্ষা দিতেই আসেননি!

Advertisement

উরুর পিছনের পেশিতে চোট পেয়ে চলতি আইপিএলে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল রোহিতকে। সেই কারণে তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দেন, আইপিএলের মধ্যে রোহিত একশো শতাংশ ফিট হয়ে গিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা ধরে নেন, রোহিত আফগান সিরিজের জন্য সম্পূর্ণ ফিট। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে তাঁকে দেখা যাবে।

Advertisement

কিন্তু বাস্তবে ছবিটা একেবারে অন্যরকম। রোহিতের ফিটনেস নিয়ে বোর্ড পুরোপুরি সন্তুষ্ট নয় বলেই জানা গিয়েছে। কারণ ওয়ানডে ক্রিকেটে টানা ৫০ ওভার মাঠে থাকতে হয়। সেখানে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের সুযোগ নেই। তাই আফগানিস্তান বিরুদ্ধে নামার আগে রোহিতকে ফিটনেস টেস্টে পাশ করতেই হবে, এমনটাই চেয়েছিল বোর্ড। কারণ চোটের সময় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে নিয়মিত যাননি রোহিত। দীর্ঘ সময় মাঠে থাকার চাপ তিনি কতটা সামলাতে পারবেন, সেই নিয়ে প্রশ্ন ছিল বোর্ডের মনে।

Advertisement

সূত্রের খবর, আফগানিস্তান সিরিজ দোরগোড়ায় চলে এলেও রোহিত আসেননি ফিটনেস পরীক্ষা দিতে। দশ দিন পর শুরু হচ্ছে সিরিজ। ফলে ধরে নেওয়া যেতে পারে, রোহিত যেহেতু ফিটনেস পরীক্ষা দেননি তাই পাশ করা অসম্ভব। দল ঘোষণার সময়ে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজে খেলতে গেলে রোহিতকে ফিটনেস পরীক্ষায় পাশ করতেই হবে। সেটা হচ্ছে না। ফলে বিরাটের পর রোহিতও ছিটকে যেতে পারেন আফগানিস্তান সিরিজ থেকে। সরকারি ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.