স্কোরকার্ডে জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম ও লোগো। কিন্তু ‘চিরশত্রু’ দেশের অধিনায়ক রোহিত শর্মা! কেবল তাই নয়, পাক দলে রয়েছেন তিলক বর্মা, রিঙ্কু সিং, শুভমন গিল-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার। যা দেখে সমর্থকদের চক্ষু চড়কগাছ!
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালীন, বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৫তম ওভারের সময়। সম্প্রচারকারীরা পাকিস্তানের বোলিং পরিসংখ্যান দেখাতে গিয়ে ভুল করেঅন্য দলের স্কোরকার্ড দেখিয়ে ফেলেন। সেখানে অধিনায়ক হিসাবে রয়েছে রোহিত শর্মার নাম। প্রথম একাদশে ছিলেন শুভমান গিল, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা। মজার ব্যাপার হল, এঁদের মধ্যে কয়েকজন এখনও জাতীয় দলের হয়ে টেস্টই খেলেননি।

এই ভুল মুহূর্তেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও নানান প্রতিক্রিয়া জানান। একজনের কথায়, ‘এটা কি আইপিএলের স্ক্রিপ্ট না টেস্ট ম্যাচ?’ আরেকজনের মন্তব্য, “পাকিস্তান দল না, দেখে মনে হচ্ছে ভারতের ‘A’ টিম!” কেউ আবার কটাক্ষ করে লেখেন, ‘সম্প্রচার নয়, পুরোপুরি কনফিউশন ব্রডকাস্ট চলছে।’ অন্য নেট নাগরিক বলছেন, ‘এখানেও ওরা ভারতকে ভুলতে পারছে না।’ কেউ লেখেন, ‘গ্রাফিক্স টিমও জানে আসল টিআরপি কে নিয়ে আসে।’
Broadcasting Blunder 😯
Indian Team as Pakistan Test team.
Graphics shown PAK vs BAN 1st Test on Day 2.
Courtesy : Fox Cricket pic.twitter.com/vKXjnB4wha
— Venky (@Cric_Venky) May 9, 2026
তবে অনেকেই একে সাধারণ প্রযুক্তিগত ভুল বলেই দেখছেন। যদিও সম্প্রচারকারীদের এই ধরনের গাফিলতি নিয়ে সমালোচনাও চলছে। উল্লেখ্য, মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪১৩ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করেন। মমিনুল হক ৯১ রানে আউট হন। পাকিস্তানের হয়ে মহম্মদ আব্বাসের শিকার ৫ উইকেট। জবাবে পাকিস্তান ভালো শুরু করেছে। সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছে আজান আওয়াইস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের