Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL 2026

রো-কো’র চাপে বদলে যাচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই মেরুতে। তাঁরা মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ক্রিকেটের ভারসাম্যটা নষ্ট করছে। এবার এই নিয়ম নিয়ে কী বললেন আইপিএল চেয়ারম্যান? 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ২০:৩৪

options
link
রো-কো’র চাপে বদলে যাচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান zoom
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান। ফাইল ছবি।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই মেরুতে। তাঁরা মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ক্রিকেটের ভারসাম্যটা নষ্ট করছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শুভমান গিলরা এই নিয়ম নিয়ে সরব হয়েছেন। এবার এই নিয়ম নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

রোহিত-বিরাটদের মতো ক্রিকেটারের বক্তব্য ছিল যে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে প্লেয়ারের স্কিলটাই গৌণ হয়ে যাচ্ছে বলে মত ছিল তাঁদের। এই পরিস্থিতিতে অরুণ ধুমাল মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বোর্ডের কাছে তেমন কোনও নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। বরং সম্প্রচারকারী সংস্থাগুলিও এই নিয়মকে ইতিবাচকভাবেই দেখছে বলে তিনি জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলেন, “এই আলোচনা তো চলবেই। সংবাদমাধ্যমে নানা কথা বলা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে এখনও এই নিয়ম নিয়ে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। আমাদের মনে হয়, এই নিয়ম ম্যাচকে আরও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে।” তাঁর সংযোজন, “এখনই এমন কিছু বলা যাচ্ছে না। তবে কোনও নিয়ম নিয়ে পর্যালোচনা করাটা খারাপ কিছু নয়। তার মানে এই নয় যে, নিয়ম বদলাতেই হবে।”

পরবর্তী আইপিএল কি ৯৪ ম্যাচে সম্প্রসারিত হতে পারে? ধুমালের কথায়, “এটা পুরোপুরি নির্ভর করছে আইপিএলের জন্য আমরা কী ধরনের সুযোগ পাই তার উপর। টুর্নামেন্টটির প্রতি যে বিপুল আগ্রহ রয়েছে, তা দেখে আমরা অবশ্যই এই সম্প্রসারণ চাইব।”

পরবর্তী আইপিএল কি ৯৪ ম্যাচে সম্প্রসারিত হতে পারে? ধুমালের কথায়, “এটা পুরোপুরি নির্ভর করছে আইপিএলের জন্য আমরা কী ধরনের সুযোগ পাই তার উপর। টুর্নামেন্টটির প্রতি যে বিপুল আগ্রহ রয়েছে, তা দেখে আমরা অবশ্যই এই সম্প্রসারণ চাইব। ৯৪ ম্যাচের ফরম্যাট হলে প্রতিটি দল ন’টি হোম এবং ন’টি অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ পাবে। যা টুর্নামেন্টের জন্য আদর্শ হতে পারে। তবে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে পরবর্তী দ্বিপাক্ষিক সূচি কীভাবে পরিকল্পনা করা হয়, তার উপর।”

আইপিএলের মিডিয়া রাইটসের মূল্য হ্রাস পেতে পারে, এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সেই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, মিডিয়া রাইটস কমার কোনও কারণ নেই। “আমাদের ডেটা দেখতে হবে। ডেটা নিজেই সব বলে দেয়। আপনি যদি আইপিএলের জনপ্রিয়তার দিকে তাকান, দেখবেন তা প্রতি বছরই বাড়ছে। দলগুলোর ব্র্যান্ড ভ্যালুও প্রতি বছর বাড়ছে। তাই, মিডিয়া রাইটসের মূল্য কমে যাওয়ার কোনও কারণ দেখছি না। আমার বিশ্বাস, পরবর্তী সার্কেলে মিডিয়া রাইটসের মূল্য আরও বাড়বে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.