সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার (Bengal) রান টপকে গেল সৌরাষ্ট্র (Saurashtra)। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের রান ছিল দু’ উইকেটে ৮১ রান। দ্বিতীয় দিনে ম্যাচের রাশ হাতে তুলে নিতে হলে উইকেট তুলে সৌরাষ্ট্রকে চাপে রাখতে হত।
ওপেনার হার্ভিক দেশাইকে (৫০) ফেরান মুকেশ কুমার। সৌরাষ্ট্রের রান তখন ৩ উইকেটে ১০১। স্কোর বোর্ডে আরও আট রান যোগ হওয়ার পরে ফেরেন চেতন সাকারিয়া (৮)। দ্রুত দুই উইকেট বাংলা তুলে নেওয়ার পরে মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে। প্রথম দিনের শেষে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ইঙ্গিত দিয়েছিলেন ১৭৪ রানে আউট হওয়ার পরেও তাঁরা হাল ছাড়বেন না। লড়াই চালিয়ে যাবে বাংলা।
[আরও পড়ুন: পৃথ্বী শ’র সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা তন্বী আসলে কে? জানলে চমকে যাবেন]
কিন্তু চার উইকেটে ১০৯-এর পর সৌরাষ্ট্রের ব্যাটাররা খেলাটা ধরে নেন। শোলডন জ্যাকসন ও অর্পিত রুখে দাঁড়ান। ৯৫ রানের পার্টনারিশপ গড়েন। আর এই পার্টনারশিপের জন্য সৌরাষ্ট্র বাংলার প্রথম ইনিংসের রান টপকে যায়। জ্যাকসনকে (৫৯) ফেরান ঈশান পোড়েল। জ্যাকসন যখন আউট হন তখন সৌরাষ্ট্রের রান ২০৪।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌরাষ্ট্রের রান ৫ উইকেটে ২৩৮। ক্রিজে রয়েছেন অর্পিত ও চিরাগ জানি। সৌরাষ্ট্র ৬৪ রানের লিড নিয়েছে। ফলে বাংলার কাজ আরও কঠিন হয়ে গেল। আর ম্যাচের গতিপ্রকৃতি এখন যা তাতে বলে দেওয়াই যায় অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র।
বাংলার লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব সৌরাষ্ট্রর ব্যাটারদের ফিরিয়ে দেওয়া। তার পরে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে সৌরাষ্ট্রকে চাপ ফেলতে হবে। আর দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র যখন রান তাড়া করতে নামবে, তখন বাংলার দেওয়া টার্গেটের আগেই মুড়িয়ে দিতে হবে জয়দেব উনাদকাটদের। রনজি ট্রফি চ্যাম্পিয়ন হতে হলে সরাসরি ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই বাংলার।
সর্বশেষ খবর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে
-
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার
-
সিনেমার কায়দায় কীভাবে খুন? চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূতর!
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির