Shakib Al Hasan

‘পালটিবাজ নই’, কঠিন সময়ে হাসিনা ও আওয়ামি লিগের পাশে থাকার অঙ্গীকার শাকিবের

অবসর জীবনে রাজনীতিই করতে চান। এবং সেটা আওয়ামি লিগের হয়েই। সাফ বলে দিলেব শাকিব।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:১৩

options
link
‘পালটিবাজ নই’, কঠিন সময়ে হাসিনা ও আওয়ামি লিগের পাশে থাকার অঙ্গীকার শাকিবের
শাকিব আল হাসান ও শেখ হাসিনা। ফাইল ছবি।

অবসর জীবনে রাজনীতিই করতে চান। এবং সেটা আওয়ামি লিগের হয়েই। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান (Shakib Al Hasan) রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। তাঁর সাফ কথা, দল পরিবর্তনের কোনও ইচ্ছা তার নেই এবং সেটা কখনই ছিল না।

Advertisement

শাকিব বিশ্বাস করেন, দেশে আওয়ামি লিগের রাজনীতি এখন নিষিদ্ধ হলেও সবসময় থাকবে না। আওয়ামি লিগ ফিরবে। শাকিবও ফিরতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি শাকিব। ওই বছরের অক্টোবরে যদিও দেশে ফেরার পথে ছিলেন, তবে ফিরে যেতে হয়েছিল দুবাই থেকেই। এরপর তার দেশে ফেরা নিয়ে আলোচনা ছিল, অনেকবারই অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে। বাস্তবে হয়নি কিছুই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাকিব বিশ্বাস করেন, দেশে আওয়ামি লিগের রাজনীতি এখন নিষিদ্ধ হলেও সবসময় থাকবে না। আওয়ামি লিগ ফিরবে। শাকিবও ফিরতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি শাকিব।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় বলছেন, “ক্রিকেট ক্যারিয়ার শেষেও রাজনীতি নিয়েই তিনি ব্যস্ত থাকতে চান। এবং সেখানে তাঁর একমাত্র পছন্দ আওয়ামি লিগ।” মুম্বই থেকে বাংলাদেশের একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বললেন, তার দেশে ফেরার সম্ভাবনা ও বাধার নানা দিক নিয়ে। এছাড়াও তার ক্রিকেট কেরিয়ার ও রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ, আওয়ামি লিগের নিষেধাজ্ঞা, জুলাই আন্দোলন, বিসিবিতে পালাবদল, নিজের পরিবার এবং আরও অনেক কিছু নিয়ে খোলামেলা কথা বলেন ৩৯ বছর বয়সি অলরাউন্ডার। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, শাকিবকে বাংলাদেশে ফেরাতে পারে বর্তমান সরকার। কয়েক মাস আগে বাংলাদেশ বোর্ডের এক কর্তা বলেছিলেন, “শাকিবকে ফিরতে হলে কিছু একটা প্রক্রিয়ায় ফিরতে হবে, বলতে হবে যে ‘আমার দল খুন করেছে, আমি করিনি’ বা এই ধরনের কিছু করে আসতে হবে!” সাকিব বলেন, “উনি তো অনেক কথা অনেকবার বলছেন। এগুলো নিয়ে আমি আসলে পড়ে থাকি না। একেক জনের কথা একেক সময় একেক রকম হয়। আজকে যে ভালো বলে, কালকে সে-ই খারাপ বলে। পরশু সেই লোক আবার ভালো বলে। এগুলো নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোর দরকার আছে বলে মনে করি না।” 

Advertisement

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামি লিগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন শাকিব। তবে সেই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সময় তিনি পরিবারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রে এবং এরপর আর দেশে ফিরতে পারেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন