পাঞ্জাব কিংসের তারকা প্রিয়াংশ আর্যের মারা ছক্কায় আহত হয়েছিলেন এক বৃদ্ধ দর্শক। স্টেডিয়ামেই একেবারে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। এবার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাঞ্জাব কিংস। কৃষান চাঁদ নামের ওই বৃদ্ধের সঙ্গে ভিডিও কলে উপস্থিত থেকে প্রীতি জিন্টা, প্রিয়াংশ আর্যরা বুঝিয়ে দিলেন, সমর্থকদের তাঁরা পরিবারের অংশ বলে মনে করেন।
এই বিষয়ে আরও খবর
মুল্লানপুরের স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের। নান্দ্রে বার্গারের বলে প্রিয়াংশের ছক্কা সোজা দর্শকাসনে গিয়ে পড়ে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, এক বৃদ্ধ দর্শকের মুখ ফেটে গলগল করে রক্ত পড়ছে। তাঁর সাদা পোশাকে রক্তের দাগ দেখা যায়। পাশের দর্শকরা সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রূষায় এগিয়ে আসেন। ক্ষত মুছিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি জানতেই ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। ওই বৃদ্ধের নাম কৃষান চাঁদ। তাঁকে ভিডিও কলে আমন্ত্রণ জানায় পাঞ্জাব। সেখানে দেখা যায়, কৃষানের কপালে ব্যান্ডেজ বাঁধা। ভিডিও কলে পাঞ্জাব মালকিন প্রীতি বলেন, “আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল।” তাতে কৃষান বলেন, “আপনাদের আশীর্বাদে ভালো আছি।” প্রিয়াংশ বলেন, “আপনিই বরং আমাদের আশীর্বাদ করুন।” তারপর তাঁকে ধরমশালায় পাঞ্জাবের পরের ম্যাচ দেখার আমন্ত্রণ জানান পাঞ্জাব ওপেনার।
প্রীতি এরপর মজা করে বলেন, “ধরমশালায় এলে আমরা আপনার জন্য হেলমেটের ব্যবস্থা করব। তাতে যদি বল আসেও আপনি নিরাপদ থাকবেন।” রবিবার আহমেদাবাদে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নামবে পাঞ্জাব। ১৪ মে ধরমশালায় মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ পাঞ্জাব কিংসের।
The fans come first, always ❤️
Wishing Krishan Chand ji a speedy recovery. Glad to see him doing better 🙌 pic.twitter.com/b1trjoyMXC
— Punjab Kings (@PunjabKingsIPL) May 2, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা
-
ডন ৩’ বিতর্ক পেরিয়ে ‘প্রলয়’-এ মন! মাস্কে মুখ ঢেকে হনসল মেহতার অফিসে রণবীর
-
বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ
-
আর ম্যাচের একদিন আগে আমেরিকায় প্রবেশ নয়! ইরানের উপর বিধিনিষেধ বদল ট্রাম্প প্রশাসনের
-
নেটফ্লিক্সের শো থেকে ২০ কোটি উপার্জন সময় রায়নার! বিস্মিত নেটিজেনরা



