সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জাতীয় দলের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে! তবে কোনও দ্বিপাক্ষিক সিরিজে নয়, এবার তাঁর নেতৃত্বে এশিয়ান গেমসে নামতে পারে ভারত।
অলিম্পিকে ক্রিকেট যোগ করার দাবি জোরাল করতে এশিয়াডে দল পাঠাতে সম্মত হয়েছে বিসিসিআই (BCCI)। ছেলে ও মেয়ে– দু’বিভাগেই অংশ নেবে ভারত। এর মধ্যে মেয়েদের ক্ষেত্রে অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেরা দলই যাবে। তবে এশিয়াডের (Asian Games) ঠিক পরেই দেশের মাটিতে বিশ্বকাপ (Cricket World Cup)। গেমসের সময়ে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, মহম্মদ শামিরা।
[আরও পড়ুন: আর নগদে লেনদেন নয়! পঞ্চায়েতে দুর্নীতি ঘোচাতে বড়সড় উদ্যোগ মোদি সরকারের]
তাই হাংঝৌ গেমসে ছেলেদের বিভাগে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দলের অধিনায়ক শিখরকে করা হতে পারে বলেই খবর। সেই দলে তরুণ বহু ক্রিকেটার সুযোগ পেতে পারেন। তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানো হতে পারে ধাওয়ানকে। সেই দলের কোচ হিসাবে আবার এতে পারেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।
[আরও পড়ুন: ‘মানুষের সেবা করতে চাই’, রাজনীতি নামছেন প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু]
শুভমান গিল (Subhman Gill), ঈশান কিষাণদের উত্থানে জাতীয় দল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন দিল্লির এই ওপেনার। চলতি বছরে ভারতের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবে অভিজ্ঞতার কথা বিচার করে তাঁকে এশিয়াডের দলের দায়িত্ব দেওয়া হতে পারে। গতবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছেন শিখর। তার আগে ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে সাদা বলের দুই ফরম্যাটেই ক্যাপ্টেন হয়েছিলেন তিনি। তাই সেই শিখরকেই এশিয়াডে দায়িত্ব দিতে পারে বোর্ড। লক্ষ্মণও দ্রাবিড়ের অনুপস্থিতিতে জাতীয় দলের কোচিং করিয়েছেন।
সর্বশেষ খবর
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার
-
‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও