Shoaib Malik

চতুর্থবার বিয়ে করছেন? পাক-অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে শোয়েব বললেন, ‘ছেলে বড় হচ্ছে’

সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। যা তাঁর তৃতীয় বিবাহ। এবার কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৮:৪৭

options
link
চতুর্থবার বিয়ে করছেন? পাক-অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে শোয়েব বললেন, ‘ছেলে বড় হচ্ছে’
শোয়েব মালিক। ফাইল ছবি

তৃতীয় বিয়ে হয়েছে মাত্র এক বছর আগে। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। যা তাঁর তৃতীয় বিবাহ। এবার কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন? সেই নিয়ে মুখ খুললেন শোয়েব। সেখানে নিয়ে এলেন তাঁর ও সানিয়া মির্জার ছেলের কথা।

Advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে গুঞ্জন চলছে যে শোয়েব পাকিস্তানি অভিনেত্রী লাইবা খানকে বিয়ে করতে চলেছেন। শোয়েবের থেকে ১৫ বছরের ছোট লাইবা বেশ কয়েকটি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। বলা যায়, পাকিস্তানের বিনোদুনিয়ার অন্যতম উঠতি মুখ লাইবা।

Advertisement

এবার লাইবার সঙ্গে চতুর্থ বিয়ের গুঞ্জন নিয়ে শোয়েব বলছেন, “বিবাহবিচ্ছেদের পর আমরা যৌথভাবে সন্তান লালনপালনের সিদ্ধান্ত নিই। তারপর আমি ফের বিয়ে করি। আমি সব সময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছি। কিন্তু এই বিয়ের পর থেকেই লোকে আমার ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু ব্যাপারটা এমন জায়গায় গিয়েছে যে এবার এই নিয়ে কথা বলা দরকার। আমার ছেলে বড় হচ্ছে। এখন ও এই সব মিথ্যা ও বানানো গল্প পড়তে পারে। শুধুমাত্র ভিউ ও টাকার জন্য এই ধরনের গল্প বানানো হচ্ছে। তাতে আমি যাদের ভালোবাসি তাদের ক্ষতি হচ্ছে।” সানিয়া-শোয়েবের ছেলের নাম ইজহান মির্জা মালিক।

Advertisement

এর আগে তিনবার বিয়ে করেছেন পাকিস্তানের হয়ে তিন ধরনের ক্রিকেট খেলা ক্রিকেটার। প্রথম বিয়ের আট বছর পর আইনিভাবে ডিভোর্স করেন প্রাক্তন পাক ক্রিকেটার। তারপরই সানিয়া মির্জার সঙ্গে রূপকথার বিয়ে। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। এক ছেলেও আছে তাঁদের। কিন্তু এরপর সানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোয়েব। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে ২০২৪ সালে ডিভোর্সের পথে হাঁটেন শোয়েব-সানিয়া। তারপরই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। যা শোয়েবের তৃতীয় বিয়ে। এবার চতুর্থ বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.