India vs Sri Lanka XI

ছিটকে গেলেন গিল, নেতৃত্বে রাহুল, শ্রীলঙ্কায় মাঠে নেমেই নাজেহাল টিম ইন্ডিয়া

প্রতিপক্ষ হিসাবে সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতীয় দলকে। সেই কঠিন পরীক্ষায় পাশ করাটা যথেষ্ট কঠিন হতে চলেছে গিলদের পক্ষে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১১:৪০

options
link
ছিটকে গেলেন গিল, নেতৃত্বে রাহুল, শ্রীলঙ্কায় মাঠে নেমেই নাজেহাল টিম ইন্ডিয়া
লঙ্কা ওপেনাররা রীতিমতো ছেলেখেলা করছেন মহম্মদ সিরাজদের নিয়ে।

সিরিজটা মরণবাঁচনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে এই সিরিজ জিততেই হবে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ভারত যেন ব্যাকফুটে চলে যাচ্ছে। শুক্রবার থেকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রস্তুতি ম্যাচের শুরুতেও যথেষ্ট বেকায়দায় ভারত। লঙ্কা ওপেনাররা রীতিমতো ছেলেখেলা করছেন মহম্মদ সিরাজদের নিয়ে।

Advertisement

বৃহস্পতিবার পুরোদমে প্রস্তুতিতে নামে ভারতীয় দল। নেটে ব্যাটিংয়ের সময় একটি বল গিয়ে লাগে গিলের বুড়ো আঙুলে। শুশ্রূষার পর অবশ্য আবার ব্যাট হাতে অনুশীলনে ফেরেন ভারত অধিনায়ক। কয়েকদিন আগেই ঘাড়ের সমস্যায় ভুগছিলেন তিনি। তার মধ্যেই নতুন করে আঙুলে চোট পাওয়ায় সতর্ক টিম ম্যানেজমেন্ট। প্রথমে জানা গিয়েছিল, তাঁর চোট গুরুতর নয়। তবে প্রস্তুতি ম্যাচে খেলতে নামলেন না ভারত অধিনায়ক। তাঁর পরিবর্তে এদিন দলকে নেতৃত্ব দিচ্ছেন ভাইস ক্যাপ্টেন কে এল রাহুল। বোর্ডের তরফে জানানো হয়েছে, ঝুঁকি এড়াতেই প্রস্তুতি ম্যাচে নামানো হয়নি গিলকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাঠে নেমেও ভারতীয় দল বেশ নাকানিচোবানি খেয়েছে। প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা একাদশ। প্রথম ওভার থেকেই মারমুখী মেজাজে দুই লঙ্কা ওপেনার রাবিন্দু রসান্থা এবং নিশান মধুশকা। সিরাজের বলে বাউন্ডারি মারেন মধুশকা, প্রথম ওভারেই। দ্বিতীয় ওভারে বল করতে মার খেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। ওভারপিছু চারেরও বেশি রান রেট রেখে ইনিংস গড়তে থাকেন দুই ওপেনার। হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ফেলেন। একটা সময়ের পর স্পিনাররা আসেন আক্রমণে। তাতেও ছবিটা বদলায়নি। মার খেয়েছেন কামব্যাক করা রবীন্দ্র জাদেজাও।

Advertisement

উল্লেখ্য, গলে ১৫ আগস্ট থেকে প্রথম টেস্ট শুরু। দ্বিতীয় টেস্ট কলম্বোয় ২৩ আগস্ট। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ফের নামতে হচ্ছে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছে ভারত। সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ছিল না। প্রতিপক্ষ হিসাবে সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতীয় দলকে। সেই কঠিন পরীক্ষায় পাশ করাটা যথেষ্ট কঠিন হতে চলেছে গিলদের পক্ষে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.