প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘খুনের হুমকি’! বেশ কয়েকমাস ধরেই সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ‘হুমকি’ চিঠি পাচ্ছিলেন বলে অভিযোগ। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ। বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভ-ডোনাকে পাঠানো চিঠি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত ছয়মাস ধরে এই ধরনের রহস্যময় চিঠি আসছিল সৌরভের নামে। প্রাথমিকভাবে সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সাধারণ ভক্তদের থেকে যেরকম চিঠি আসে, সেরকম ভেবেই আর চিঠিগুলো খুলে দেখা হয়নি। সোমবার ফের আরও একটি চিঠি আসে। সৌরভের অফিসে সেটা খুলে পড়তেই ভয়ংকর তথ্য উঠে আসে।
পুরো চিঠিতে ইংরেজিতে লেখা। এতটাই ছোট অক্ষরে লেখা যে, পড়তে পর্যন্ত সমস্যা হচ্ছিল। সেখানে অত্যন্ত কড়া ভাষায় সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি রয়েছে। বলা হয়েছে, বাড়িতে ঢুকে তাঁদের ‘খুন’ করে দেওয়া হবে। এমনকী সৌরভের ঘনিষ্ঠরাও এর হাত থেকে রেহাই পাবেন না! চিঠি পাওয়ার পরই সিএবি সভাপতির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন সৌরভ।
ইতিমধ্যে পুলিশের তরফেও তদন্তের অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার মারফত এই চিঠিগুলো পাঠাতেন। তাঁর ফোনের সিমের গতিবিধিরও হদিশ পাওয়া গিয়েছে। কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, আজও একইভাবে সৌরভের নামে একটি চিঠি পাঠানো হয়েছে। কে বা কেন, সৌরভকে এই চিঠি পাঠাচ্ছে? নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র আছে কি না? সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?