South Africa

‘জিতব, সবাইকে চুপ করিয়ে দেব’, কামিন্সের ঢঙেই রণহুঙ্কার দক্ষিণ আফ্রিকা অধিনায়কের

২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগের দিন একই হুঙ্কার দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১২:৩৮

options
link
‘জিতব, সবাইকে চুপ করিয়ে দেব’, কামিন্সের ঢঙেই রণহুঙ্কার দক্ষিণ আফ্রিকা অধিনায়কের
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেব। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে রণহুঙ্কার দিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এবার খানিকটা একই পথে হাঁটলেন লরা উলভার্ট। মহিলাদের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে সাফ জানিয়ে দিলেন, ফুটতে থাকা ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দিতে চান তিনি।

Advertisement

২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগের দিন কামিন্স বলেছিলেন, গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। পরে বাস্তবিকই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখখানেক দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কার্যত একপেশে ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বজয়ীর খেতাব জিতে নেয় কামিন্সের দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে সুর বদলেছিল অজি শিবির। সেখানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন স্টিভ স্মিথরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার খেতাবি লড়াইয়ে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে লরা উলভার্ট বলেন, “আশা করি আমরা জিতব। মনে হয় তারপরে ভারতের সমর্থক, সাংবাদিকরা সকলেই চুপ করে যাবেন।” ভারতীয় পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ব্যাটার হিসাবে এই পিচটা আমার খুবই পছন্দের। কিন্তু অধিনায়ক হিসাবে একেবারই ভালো লাগে না। তবে বুঝতে পারছি ফাইনালে প্রচুর দর্শক থাকবেন আর ব্যাটিং সহায়ক পিচ হবে।”

Advertisement

চলতি বিশ্বকাপের শুরুটা একেবারে জঘন্যভাবে হয়েছিল তাঁদের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। সেখান থেকে দুরন্ত কামব্যাক করেছেন মারিজানে কেপরা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে অবশ্য ৩০০র বেশি রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছেন তাসমিনরা। ভারতের বিরুদ্ধেও কি চোক করবেন লরারা? নাকি কামিন্সের মতো চুপ করিয়ে দেবেন গোটা ভারতকে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন