কলকাতা নাইট রাইডার্স- ১৭১/ ৬(২০)
সান রাইজার্স হায়দরাবাদ-১৪৯/৮(২০)
কেকেআর জয়ী ২২ রানে
ম্যান অফ দ্য ম্যাচ-ইউসুফ পাঠান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ইউসুউ পাঠানের ব্যাটে ঝড়৷ সুনীল নারিনের বিষাক্ত স্পিন৷ আর এ দু’য়ের দৌলতেই প্লে-অফে পৌঁছনোর রাস্তা খুলল কেকেআর নাইট রাইডার্সের সামনে৷ সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছল গৌতম গম্ভীরের দল৷
পয়েন্টের হিসেবে ঠিকঠাক জায়গায় থাকলেও এদিনের ম্যাচের উপরই সবকিছু নির্ভর করছিল৷নিজেদের ঘরের মাঠে ম্যাচ পকেটে পুরতে মরিয়া ছিল নাইটরা৷ ঠিক দিনেই জ্বলে উঠলেন ইউসুফ পাঠান, মণীশ পান্ডেরা৷ ভুবনেশ্বর কুমারের বলে ৪৮ রানে আউট হন মণীশ৷ কিন্তু হাল ছাড়েননি ইউসুফ৷ এর আগেও ইডেন এরকমই সংকটের দিনে তাঁর ব্যাটে রানের ফোয়ারা দেখেছে৷ এদিনও তাই হল৷ তার চওড়া ব্যাটে ভর করেই সানরাইজার্সের সামনে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয় নাইটরা৷ ইউসুফের ৩৪ বলে ৫২ রানের ইনিংস যেন নাইটদের মনোবলকে চাঙ্গা করে তুলেছিল৷ বোলিংয়েও তাই হায়দরাবাদকে ম্যাচে ফিরতে দিলেন না নাইট বোলাররা৷ সুনীল নারিনের হাত থেকে এল বিষাক্ত স্পিনের স্পেল৷ ৪ ওভারে ২৬ রান নিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দেন নারিন৷ তাঁকে যোগ্য সঙ্গত করেন তরুণ কুলদীপ যাদব৷ পীযূষ চাওলার পরিবর্তে খেলতে নেমে এদিন ২৮ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তিনি৷
গোটা টিমের পারফর্ম্যান্সই এদিন নাইটদের প্লে-অফে পৌঁছে দেয়৷ সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের এবারের আইপিএল যাত্রাও শেষ হল এই জয়ে৷ এদিন ম্যাচের সেরা নির্বাচিত হলেন ইউসুফ পাঠান৷ ঠিকঠাক দিনে জয়ের স্বাদ পেয়ে বেজায় খুশি নাইট-মালিক শাহরুখ খান৷ টুইট করে তিনি সকলকে অভিনন্দন জানালেন৷
Thk u Eden, Kolkata & Dada for all the love. Ami KKR will play to make u all proud of ur belief in us.Boys u r the stuff, champs r made of!
— Shah Rukh Khan (@iamsrk) May 22, 2016
সর্বশেষ খবর
-
‘আসল’ তৃণমূলের কমিটিতে, ফিরহাদ-অরূপ-রথীনদের দল থেকে তাড়ালেন মমতা
-
ইভিএম-ভিভিপ্যাট সংরক্ষণ, মোছা যাবে না সিসিটিভি ফুটেজ! ভবানীপুর নিয়ে মমতার মামলায় নির্দেশ হাই কোর্টের
-
‘বাবা বাঁচাও’, লখনউয়ের ‘জতুগৃহে’ শেষ আর্তনাদ ছাত্রের, ভয়ংকর অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীদের
-
মানুষের ‘পেটে লাথি’ কৃত্রিম বুদ্ধিমত্তার! এক বছরে ২১ হাজার ছাঁটাই ওরাকেলের
-
লিভ-ইন সঙ্গীর সঙ্গে মিলে একে একে মা-বাবা, বোনকে খুন যুবতীর! সম্পর্কে বাধাই কারণ?