সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর কয়েক সপ্তাহ সময়। আইপিএলের (IPL 2024) আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআর (KKR) ছেড়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) চলে যাচ্ছেন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (Sri Lanka Cricket Board) তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট স্থানীয় কোচ, ট্রেনার এবং ফিজিয়োদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের ধারাবাহিক ভাবে উন্নতি প্রয়োজন। সে জন্য আন্তর্জাতিক স্তরে সফল কয়েক জন প্রতিভার সাহায্য নেওয়া হচ্ছে।”
[আরও পড়ুন: কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি]
গত কয়েক বছর শ্রীলঙ্কার পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আর তাই এবার ভরত অরুণের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের সঙ্গেও চুক্তি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাঁরা মূলত শ্রীলঙ্কার কোচদের প্রশিক্ষণ দেবেন দুই প্রাক্তন ক্রিকেটার।
অরুণ এখন কেকেআরের বোলিং কোচ। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ চালিয়ে যাবেন কি না, সেটা জানা যায়নি।
[আরও পড়ুন: ‘বিরাট এমন কাজ কিন্তু করে না!’, রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে