টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ফের নাটক! ভারত-পাকিস্তান ম্যাচ ‘বয়কট’ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

নাটক এখনও থিতিয়ে যায়নি। যা শুরু করেছে সেই বাংলাদেশ। আচমকাই পাল্টি ভারত-পাকিস্তান ম্যাচ 'বয়কট' করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৪৪

options
link
ফের নাটক! ভারত-পাকিস্তান ম্যাচ ‘বয়কট’ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি
ফাইল ছবি।

ভারত বনাম পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই সবসময় উত্তেজনা ছড়ায়। সেটা মাঠের বাইরে হোক কিংবা মাঠে। তার উপর এবার বয়কট নাটক নিয়ে যেভাবে ঘটনাপ্রবাহ এগিয়েছে, তাতে রবিবারের মহারণ নিয়ে উত্তেজনার পারদ আরও ঊর্ধ্বগামী। তবে নাটক এখনও থিতিয়ে যায়নি। যা শুরু করেছে সেই বাংলাদেশ। আচমকাই পাল্টি ভারত-পাকিস্তান ম্যাচ ‘বয়কট’ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

Advertisement

ঠিক কী হয়েছে? রবিবার ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ কলম্বোয় গিয়ে দেখবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। প্রশ্ন হল, পাকিস্তানকে রাজি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই তিনি কেন কলম্বো যাবেন না? উত্তর দিয়েছেন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। তাঁর কথায়, “আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। এই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। তাই কলম্বো না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথমে তিনি যাওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত বদল করেছেন। তিনি বুঝেছেন, বাংলাদেশ যেখানে নেই, তখন ওখানে যাওয়ার প্রয়োজন নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের বিরুদ্ধে খেলায় পাকিস্তানকে রাজি করাতে লাহোরে আইসিসি-পিসিবি’র বৈঠকে হাজির হয়েছিলেন আমিনুল। ওই বৈঠকের পর তিনি বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে জানান, বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হবে এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশের বোর্ডপ্রধানকে। আইসিসি চায় তাঁরা যেন একসঙ্গে খেলা দেখেন, কথা বলেন এবং নিজেদের মধ্যে দূরত্ব দূর করেন। তবে শ্রীলঙ্কায় যাওয়ার সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন তিনি।

Advertisement

সম্প্রতি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিয়ে বাংলাদেশ ফিরেছেন আমিনুল। ম্যাচের সময় তিনি নিজ দেশে থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পিসিবি প্রধান মহসিন নকভিরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.