১৫ ফেব্রুয়ারি, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বহুপ্রতীক্ষিত মহারণের অপেক্ষা। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে? কারণ, শ্রীলঙ্কায় এই ম্যাচ নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ।
এই বিষয়ে আরও খবর
না, পাকিস্তান আর ম্যাচ বয়কটের নাটক করছে না। বরং এবার সত্যিই আকাশে কালো মেঘ। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ হাওয়া অফিসের এই সতর্কবার্তায় ফের কপালে ভাঁজ সমর্থকদের। জানা গিয়েছে, রবিবার কলম্বোয় বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ পিছতে থাকবে। সেক্ষেত্রে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই।
বিশ্বকাপে এ গ্রুপে আপাতত শীর্ষে ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রানরেটও যথেষ্ট ভালো (+৩.০৫০)। পাকিস্তানের পয়েন্টও ৪, তবে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে (+০.৯৩২)। এরপর আছে নেদারল্যান্ডস ও আমেরিকা। বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ভারত যেহেতু নেট রানরেটে অনেকটা এগিয়ে, তাই বিশেষ অসুবিধা হবে না সূর্যকুমারদের। তবে ক্রিকেট মহারণ দেখা থেকে বঞ্চিত হবে সমর্থকরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়



