টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World cup Final

টানা ছক্কা খেয়েই অখেলোয়াড়োচিত আচরণ অর্শদীপের, মিচেলকে বল ছুড়ে শাস্তির মুখে ভারতীয় পেসার?

দু'টো ছক্কা খেয়েই মেজাজ হারালেন অর্শদীপ সিং। একাদশতম ওভারে ড্যারিল মিচেল দু'টো ছক্কা হাঁকাতেই রেগে গেলেন ভারতীয় পেসার। সোজা বল ছুড়ে দিলেন মিচেলের শরীর লক্ষ্য করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:৪৮

options
link
টানা ছক্কা খেয়েই অখেলোয়াড়োচিত আচরণ অর্শদীপের, মিচেলকে বল ছুড়ে শাস্তির মুখে ভারতীয় পেসার?

দু’টো ছক্কা খেয়েই মেজাজ হারালেন অর্শদীপ সিং। একাদশতম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা দু’টো ছক্কা হাঁকাতেই রেগে গেলেন ভারতীয় পেসার। সোজা বল ছুড়ে দিলেন মিচেলের শরীর লক্ষ্য করে। যা শুধু অখেলোয়াড়োচিত আচরণ নয়, শাস্তিযোগ্য কাজও বটে। জবাবে মিচেলও রেগে এগিয়ে আসেন। তবে শেষ পর্যন্ত আম্পায়ার এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু এই আচরণের জন্য পরে শাস্তি হতে পারে অর্শদীপের।

Advertisement

ম্যাচের বয়স তখন ১১তম ওভার। ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে। ৫ উইকেট পড়ে গিয়েছে কিউয়িদের। যে বোলারই আসছেন, তিনি শাসন করছেন। কিন্তু নিউজিল্যান্ড পালটা লড়াই দেবে, এটাই তো স্বাভাবিক। ১১তম ওভারে অর্শদীপ সিং ফিরতে সেটাই হল। প পর দু’বলে দু’টি ছক্কা হাঁকান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তারপর একটি রান নিয়ে ব্যাট করতে আসেন ড্যারিল মিচেল।

Advertisement

পঞ্চম বলে অর্শদীপের লো ফুলটস কোনও রকমে ঠেকান মিচেল। যা চলে আসে ভারতীয় পেসারের হাতে। কিন্তু আচমকাই তা মিচেলকে উদ্দেশ্য করে ছুড়ে মারেন তিনি। যা সোজা গিয়ে লাগে কিউয়ি ব্যাটারের পায়ে। বড় চোটও লাগতে পারত। মিচেল কিছুটা এগিয়ে এসেছিলেন ঠিকই। কিন্তু রান আউটের সুযোগ ছিল না। সঙ্গে সঙ্গে মিচেল রেগে যান। তিনিও চিৎকার করে এগিয়ে আসেন অর্শদীপের উদ্দেশে। মাঝে আম্পায়ার এসে পরিস্থিতি সামলান। পরে অবশ্য মিচেলের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও এসে অর্শদীপের সঙ্গে কথা বলেন। কিন্তু অখেলোয়াড়োচিত আচরণের জন্য শাস্তি হতে পারে অর্শদীপের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.