হাসপাতাল থেকে ছাড়া পেলেও কবে পুরো ফিট হয়ে মাঠে নামবেন অভিষেক শর্মা (Abhishek Sharma), জানা নেই। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলে ইঙ্গিত মিলেছে সূর্যকুমার যাদবের মন্তব্যে। তবে ভারতীয় শিবিরে আশার খবর, ড্রেসিংরুমে থাকছেন অভিষেক। তিনি কেমন আছেন, সেই প্রশ্নের জবাবও দিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ভিডিও তুলছিলেন অর্শদীপ সিং। সেখানেই দেখা যায় ভারতীয় ওপেনারকে। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, যথেষ্ট ক্লান্ত তিনি। তবে ভিডিওতে অর্শদীপের প্রশ্নের জবাব দেন। অভিষেক বলেন, “ডাল-ভাত খাচ্ছি, বেশ ভালো। তবে আমি খুব একটা ভালো নেই।” অর্শদীপের প্রশ্ন, “তোমাকে তো বেশ রোগা লাগছে?” সেটার স্পষ্ট জবাব অবশ্য দেননি অভিষেক। উল্লেখ্য, পেটের সমস্যার কারণেই অভিষেকের ওজন হুহু করে কমেছে বলে শোনা গিয়েছিল। তাঁকে দেখেও বেশ রোগা লাগছে বলেই জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরাও।
Update on Abhishek Sharma by Arshdeep Singh, good to know he’s doing good pic.twitter.com/MbvOzMChmg
Advertisement— (@ManishSRH) February 12, 2026
উল্লেখ্য, অসুস্থতা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অভিষেক। কিন্তু প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি অভিষেক শর্মার। দিল্লি পৌঁছনো, কোচ গৌতম গম্ভীরের বাড়ি নিমন্ত্রণরক্ষা, হাসপাতালে ভর্তি-সমস্তই ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলেও নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারেননি। মাঠে না হলেও অন্তত অভিষেককে চোখের দেখা দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
অসুস্থতা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অভিষেক। কিন্তু প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি অভিষেক শর্মার।
কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধেও অভিষেক খেলবেন কিনা, সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার টসের সময় অভিষেকের ফিটনেস নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “অভিষেক এখনও সুস্থ হয়নি। হয়তো আরও একটা-দু’টো ম্যাচ লাগবে।” যার অর্থ, পাকিস্তান ম্যাচে বিস্ফোরক ওপেনার অনিশ্চিত। ম্যাচের পর বরুণ চক্রবর্তী জানান, অভিষেক এখন অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেককে খেলানো যাবে কিনা, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর



