India Vs South Africa

‘প্রস্তুতি ছাড়াই খেলছে, এসব আইপিএলে চলে’, ভারত হারতেই সূর্যদের তুলোধোনা অশ্বিন-গাভাসকরের

সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে হেরেছে মেন ইন ব্লু। সূর্যকুমার যাদবদের স্ট্র্যাটেজি থেকে শুরু করে দলের মানসিকতা-সমস্ত কিছু নিয়েই প্রশ্ন উঠছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪৬

options
link
‘প্রস্তুতি ছাড়াই খেলছে, এসব আইপিএলে চলে’, ভারত হারতেই সূর্যদের তুলোধোনা অশ্বিন-গাভাসকরের
সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে হেরেছে মেন ইন ব্লু। প্রতীকী ছবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও প্রস্তুতি ছাড়াই নেমে পড়েছিল ভারত (India Vs South Africa)! বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে হেরেছে মেন ইন ব্লু। সূর্যকুমার যাদবদের স্ট্র্যাটেজি থেকে শুরু করে দলের মানসিকতা-সমস্ত কিছু নিয়েই প্রশ্ন উঠছে। কিংবদন্তি সুনীল গাভাসকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত এলোপাথাড়ি স্রেফ ব্যাট চালাচ্ছে।

Advertisement

রবিবার ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দেন অশ্বিন। হারের পর সূর্য বলেন, ম্যাচ আপের কথা ভেবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহঅধিনায়ক অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি। সেই মন্তব্যের তুলোধোনা করে অশ্বিন বলেন, “ম্যাচ আপের জন্য আইপিএল রয়েছে। কিন্তু আইসিসি টুর্নামেন্ট খেলতে গেলে টিম ধরে রাখা খুবই প্রয়োজন। টি-২০তে অক্ষর কতখানি কার্যকর, সেটা ভুলে গেলে চলবে না।” উল্লেখ্য, ২০২৪ বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ইনিংস খেলেছিলেন অক্ষর।

Advertisement

রিঙ্কু সিংকে কেন আট নম্বরে ব্যাট করতে পাঠান হল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। রবিবার পাঁচ নম্বরে নামেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু মাত্র ১১ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, ভারতীয় ব্যাটারদের মানসিকতাকে তোপ দেগেছেন গাভাসকর। তাঁর কথায়, “ডেওয়াল্ড ব্রেভিস-ডেভিড মিলাররা ইনিংস গড়ল, মাঠের মাঝখান দিয়ে শট খেলে। ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল। বল ব্যাটে আসছিল না, তাই শর্ট বলকে কাজে লাগিয়ে রান তুলেছে ওরা।”

Advertisement

দক্ষিণ আফ্রিকার এই কৌশল ভারতেরও শেখা উচিত ছিল বলেই মত লিটল মাস্টারের। সূর্যদের হারের পর তিনি বলেন, “সব বলে ব্যাট চালানো নয়, ধরে ধরে ইনিংস গড়তে হত।” অর্থাৎ অভিষেক শর্মাদের অতি আগ্রাসী ব্যাটিং নীতি সর্বত্র কার্যকর হবে না-সেটাই স্পষ্ট করে দিয়েছেন সানি। তাঁর মতে, অপেক্ষাকৃত কম রানের পুঁজি নিয়েও বুদ্ধি খাটিয়ে বল করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের পরিকল্পনায় অযথা বদল করেনি। সবমিলিয়ে, ভারতের এহেন পরাজয়ে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা। দল পরিচালনার নানা ক্ষেত্র নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.