টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

‘ইউ টার্ন স্পেশালিস্ট’, ভারত ম্যাচ বয়কট ‘নাটকে’ পাকিস্তানকে তুলোধোনা পাক প্রাক্তনীরই

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘ টালবাহানা করেছে পাকিস্তান। বহু নাটকীয়তা শেষে অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন সলমন আলি আঘারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২০:৫৯

options
link
‘ইউ টার্ন স্পেশালিস্ট’, ভারত ম্যাচ বয়কট ‘নাটকে’ পাকিস্তানকে তুলোধোনা পাক প্রাক্তনীরই
ফাইল ছবি।

ইউ টার্ন স্পেশালিস্ট। নিজের দেশ পাকিস্তানকে এভাবেই তোপ দাগলে প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘ টালবাহানা করেছে পাকিস্তান। বহু নাটকীয়তা শেষে অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন সলমন আলি আঘারা। সেই নিয়েই এবার তোপ দাগলেন কানেরিয়া।

Advertisement

একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, “সবকিছুর একটা সীমা থাকে। আমি তো আগেই বলেছিলাম যে এই নাটক বন্ধ হবে না। পাকিস্তান অবশ্যই ইউ টার্ন নেবে কারণ ওটায় পাকিস্তান স্পেশালিস্ট। কেউ যেমন ব্যাটিং স্পেশালিস্ট, কেউ আবার স্পিন বোলিং স্পেশালিস্ট। ঠিক সেরকমই পাকিস্তান হল ইউ টার্ন স্পেশালিস্ট। ওদের মতো এত ভালোভাবে ইউ টার্ন নিতে আমি কাউকে দেখিনি।” কানেরিয়া আরও বলেন, এহেন কাণ্ডকারখানা দেখে পাকিস্তানকে নিয়ে সকলে হাসাহাসি করছে।

Advertisement

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও একাধিকবার নিজের দেশকে তুলোধোনা করেছেন কানেরিয়া। বয়কট নাটক নিয়েও তিনি সুর চড়ালেন। কানেরিয়ার কথায়, “পাকিস্তান প্রথমে নিজেদের কিছু দাবি জানায়। কিন্তু তারপরেই চাপ পড়বে-আইসিসির নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতি, পিএসএল থেকে বিদেশি ক্রিকেটারদের নাম তুলে নেওয়া। এসব সমস্যা দেখেই ফের ইউ টার্ন নিল।” কানেরিয়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন, পাক ক্রিকেটের জন্য় বাংলাদেশ কী এমন করেছে যে ওদের পাশে দাঁড়াতে হবে?

Advertisement

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করতেই তেড়েফুঁড়ে ওঠে পাকিস্তান। স্পষ্ট জানিয়ে দেয়, বাংলাদেশের প্রতি এহেন আচরণ তারা মোটেও বরদাস্ত করবে না। আইসিসির পক্ষপাতিত্বের প্রতিবাদ এবং বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। শেষ পর্যন্ত বাংলাদেশ বোর্ড কর্তা এবং আইসিসির সঙ্গে বৈঠকে সুর নরম করে পাক বোর্ড। কোনও শর্ত না রেখেই অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। গোটা ঘটনাক্রমকেই তুলোধোনা করেছেন কানেরিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.