টানা তিন ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা খুললেও বড় রানের দেখা পাননি অভিষেক শর্মা। সুপার এইটের ম্যাচে ভারতও মুখ থুবড়ে পড়েছে। ভারতকে জয়ে ফিরতে হলে যে অভিষেকের ব্যাট চলতে হবে, তা ভালোমতোই জানেন কোচ গৌতম গম্ভীর। তাই টিমবাসেই চলল শলাপরামর্শ। বেশ গম্ভীর মুখেই বাধ্য ছাত্রের মতো কোচের কথা শুনলেন অভিষেক।
এই বিষয়ে আরও খবর
সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানে আউট হন অভিষেক। তবে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। কোথায়-কখন বল চালাবেন বুঝে উঠতে পারছেন না। বিশেষ করে অফ স্টাম্পের বল পড়লেই দিক হারাচ্ছেন। জানসেন গতির হেরফের করতেই আউট হন। যেহেতু ভারতের দুই ওপেনারই বাঁহাতি, তাই শুরুতেই বিপক্ষ দল অফস্পিনারকে নিয়ে আসছে। তার ফাঁদে পা দিয়ে কখনও অভিষেক, কখনও ঈশান কিষান আউট হয়েছেন।
সুপার এইটে চেন্নাইয়ে ভারতের পরের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। ইতিমধ্যে আহমেদাবাদ থেকে চেন্নাইয়ে উড়ে গিয়েছে দল। এর মধ্যে ভাইরাল টিম বাসে অভিষেকের সঙ্গে গম্ভীরের কথোপকথনের ভিডিও। বাসের সামনের সিটে বসে ভারতের কোচ বেশ গম্ভীর মুখে কথা বলছেন অভিষেকের সঙ্গে। এমনকী সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে ডেকেও কিছু কথা বলেন গম্ভীর। তবে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
What’s going on between abhishek sharma & Gautam Gambhir pic.twitter.com/XSypL1Ihmh
— RITU (@RITUworld07) February 23, 2026
তবে গম্ভীরের ‘পরামর্শে’ অনেক ক্রিকেটভক্তই খুশি নন। একাংশের বক্তব্য, এই ধরনের কথাবার্তা তো আলাদা করেও বলা যায়। সর্বসমক্ষে করার কি খুব দরকার আছে? অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর শোনা যাচ্ছে ‘শর্মাজি কা বেটা’কে বসাতে নাকি আলোচনায় বসতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি ব্যাটারের জন্য ‘পথ্য’ জোগাড় করে ফেলেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। কিন্তু এই পরিস্থিতিতে গম্ভীরের সহকারীর মত, হাতে আরও বেশি সময় থাকলে কিছু করা যেত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি



