টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ম্যাকালামের এক চালেই ব্রুকদের হাতে পাক-বধ, ইংল্যান্ডকে দেখে ‘শিক্ষা’ নেবেন সূর্য-গম্ভীররা?

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। কোনও মতে সুপার এইটে ওঠে ইংল্যান্ড। কিন্তু সেখানে দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনালে উঠে গিয়েছে ইংরেজরা। পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:০৭

options
link
ম্যাকালামের এক চালেই ব্রুকদের হাতে পাক-বধ, ইংল্যান্ডকে দেখে ‘শিক্ষা’ নেবেন সূর্য-গম্ভীররা?
ফাইল ছবি

বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা ভালো হয়নি। কোনও মতে সুপার এইটে ওঠে ইংল্যান্ড। কিন্তু সেখানে দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনালে উঠে গিয়েছে ইংরেজরা। পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচের পর তিনি জানালেন, কোচ ব্র্যান্ডন ম্যাকালামের একটা চালেই বাজিমাত করেছেন তাঁরা। বিশ্বকাপে ভারতও এখন যথেষ্ট চাপে। সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডের থেকে ‘শিক্ষা’ নিতে পারেন সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা।

Advertisement

সুপার এইটের লড়াইয়ে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৬৪ রান। জবাবে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। ফিল সল্ট, জস বাটলাররা দ্রুত ফিরে যান। এরপর জ্যাকব বেথেল, টম ব্যান্টনরাও রান পাননি। কিন্তু একা লড়াই করে ইংল্যান্ডকে ম্যাচ জেতান ব্রুক। ৫১ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান তিনি।

Advertisement

ব্রুক সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করেন। কিন্তু এই ম্যাচে তিনি ব্যাট করতে নামেন তিন নম্বরে। যা কোচ ব্র্যান্ডন ম্যাকালামের মস্তিষ্কপ্রসূত। ম্যাচের পর ব্রুক বলেন, “এটা পুরোপুরি বাজের (ম্যাকালামের) পরিকল্পনা। সকালে এসে আমাকে বলে, ‘আজ আমরা কিছু বদল করছি, তোমাকে তিন নম্বরে পাঠাব।’ আমরা বারবার নতুন জিনিস শিখছি। আর এই সাহসিকতাই ছবিটা বদলে দিল। আমি তিন নম্বরে খুব একটা ব্যাট করি না। কিন্তু বেশি বল খেলতে পারলে সুবিধা হয়।”

Advertisement

এই একই পরিকল্পনা নিতে পারেন ভারতের কোচ গৌতম গম্ভীরও। জস বাটলারের মতো অফ ফর্ম চলছে ভারতের অভিষেক শর্মার। তিলক বর্মার মতো অবস্থা জ্যাকব বেথেলের। অথচ তাতেও তিন বাঁহাতি ব্যাটারকে শুরুতে খেলানো হচ্ছে। অধিনায়ক সূর্যকুমার যাদব আসছেন চার নম্বরে। ততক্ষণে ভারত সমস্যায় পড়ছে। সূর্যর উপর চাপ বাড়ছে। বরং সূর্যকে যদি তাঁর আগের তিন নম্বর জায়গায় ফিরিয়ে আনা হয়, তাহলে ইনিংস তৈরির অনেকটা সুযোগ পাবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই চাপে টিম ইন্ডিয়া। সামনে জিম্বাবোয়ে ম্যাচ মরণ-বাঁচন। সেখানে কি ঝুঁকি নেবেন গম্ভীর-সূর্যরা?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.