টি-২০ বিশ্বকাপ ২০২৬
ICC

অবশেষে স্বস্তি, তিন দেশের ক্রিকেটারদের ঘরে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা আইসিসি’র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তিন দেশের ক্রিকেটারদের ফেরা নিয়ে হাজারো সংশয় ছিল তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দেশের উদ্দেশে রওনা হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। আইসিসি'র উদ্যোগে অবশেষে তাদের মুখে হাসি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২৩:৪৫

options
link
অবশেষে স্বস্তি, তিন দেশের ক্রিকেটারদের ঘরে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা আইসিসি’র
চার্টার্ড বিমানের ব্যবস্থা আইসিসি'র

অবশেষে স্বস্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দেশের উদ্দেশে রওনা হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। তিন দেশের ক্রিকেটারদের ফেরা নিয়ে হাজারো সংশয় ছিল। সরব হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন রোনাল্ডোকে অনুরোধ করেছিলেন ৭০০ কোটি টাকার বিমান পাঠিয়ে তাঁদের নিয়ে যেতে। তবে এবার সমস্যা সমাধানে এগিয়ে এল আইসিসি। ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর।

Advertisement

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড শনিবার সন্ধ্যায় মুম্বই থেকে লন্ডনে উড়ে যাবে। অন্যদিকে, ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা কলকাতা অন্য চার্টার্ড বিমানে দেশের উদ্দেশে রওনা দেবে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে হেটমায়ারদের হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। ৪ মার্চ সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়ারা হেরে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘর্ষের মধ্যে বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। ফলে দুই দেশের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি। এই পরিস্থিতিতে ক্যারিবিয়ান কোচ এক্স হ্যান্ডেলে ‘ডে সিক্স’ লিখে শনিবার পোস্ট করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছেন, কলকাতায় ছ’দিন আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এরই মধ্যে সুখবর পেলেন তাঁরা। রবিবার একটি চার্টার্ড ফ্লাইটে রওনা দেবে দুই দল। বিমানটি প্রথমে জোহানেসবার্গে যাবে। সেখান থেকে ক্যারিবিয়ান ক্রিকেটাররা অ্যান্টিগার উদ্দেশে রওনা দেবেন। 

Advertisement

তবে দক্ষিণ আফ্রিকা দলের মোট ৮ জন সাপোর্ট স্টাফ শনিবার শহর ছেড়েছেন বলে খবর। ১২ ক্রিকেটার এখনও কলকাতায় রয়েছেন। তাঁরা দু’টি আলাদা দলে বিভক্ত হয়ে ৮ মার্চ, রবিবার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল থেকে গন্তব্যে রওনা দেবেন। প্রথম দলটি সকালে ইন্ডিগোর 6E 892 উড়ানে উড়ে যাবে। দ্বিতীয় দলটি সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ 517 বিমানে কলকাতা থেকে অকল্যান্ড উড়ে যাবে। দ্বিতীয় দলে রয়েছেন কেশব মহারাজ, জর্জ লিন্ডে, জেসন স্মিথ-সহ বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটার। তাঁরা অকল্যান্ড যাচ্ছেন কারণ, ১৫ মার্চ থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ক্যারিবিয়ান দল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.