T20 World Cup

পাক-মহারণে টিম ইন্ডিয়ায় বিস্তর রদবদল! বাদ অর্শদীপ, পেটের সমস্যা মিটিয়ে ফিরছেন অভিষেক?

প্রথম দু'টো ম্যাচ ভারত জিতেছে ঠিকই। কিন্তু সমস্যাও রয়ে গিয়েছে। চোট-আঘাত, ফর্মের উত্থানপতনে যেন প্রথম একাদশও ঠিক হয়নি সূর্যকুমারদের।

Advertisement
শুভায়ন চক্রবর্তী
শুভায়ন চক্রবর্তী

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৯:৪৩

options
link
পাক-মহারণে টিম ইন্ডিয়ায় বিস্তর রদবদল! বাদ অর্শদীপ, পেটের সমস্যা মিটিয়ে ফিরছেন অভিষেক?

পাকিস্তান ম্যাচ থেকেই বিশ্বকাপে ‘আসল’ পরীক্ষা শুরু ভারতের। প্রথম দু’টো ম্যাচ ভারত জিতেছে ঠিকই। কিন্তু সমস্যাও রয়ে গিয়েছে। চোট-আঘাত, ফর্মের উত্থানপতনে যেন প্রথম একাদশও ঠিক হয়নি সূর্যকুমারদের। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তো সেরা এগারোই নামাতে হবে। আর সেই ম্যাচে একাধিক পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি অভিষেক শর্মা। টসের সময় অধিনায়ক সূর্য জানিয়ে যান, পেটের সমস্যা থেকে সুস্থ হতে তরুণ ওপেনারের এখনও সময় লাগবে। সেই জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পেয়ে ৮ বলে ২২ রান করে যান। ঝোড়ো ইনিংস খেললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকই ফিরছেন। আর সেটা হলে ভারতের ভাঁড়ারে গোলা-বারুদ আরও বাড়বে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখানেই শেষ নয়। কলম্বোর পিচে পাকিস্তান দু’টো ম্যাচ খেলে ফেলেছে। সেখানকার পিচ স্লো, স্পিন সহায়ক। পাকিস্তান সাইম আয়ুব, আবরার আহমেদ, উসমান তারিক, মহম্মদ নওয়াজ ও শাদাব খান- পাঁচ স্পিনারে মাঠে নেমেছে। সুবিধাও পাচ্ছে। ভারতও কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল তো আছেনই। তিলক বর্মাও স্পিন বোলিং করেন। এবার স্পিন অস্ত্রে শান দিতে প্রথম একাদশে বদল করতে চলেছে টিম ইন্ডিয়া।

Advertisement

রিঙ্কু সিং রানের মধ্যে নেই। সেই জায়গায় আসতে চলেছেন ওয়াশিংটন সুন্দর। পাঁজরের চোটের জন্য বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেও খেলেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে চলেছেন তিনি। সেই সঙ্গে আরও এক স্পিনার খেলাবে টিম ইন্ডিয়া। অর্শদীপ সিংকে বসিয়ে সুযোগ পাবেন কুলদীপ যাদব। তবে সাম্প্রতিক সময়ে কুলদীপ ভালো ফর্মে নেই। তাছাড়া তিন বদল করলে মহামোকাবিলায় দলের ভারসাম্য নষ্ট হবে না তো? সেই আশঙ্কাও থাকছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন