টি-২০ বিশ্বকাপ ২০২৬
India vs West Indies

‘কোয়ার্টারে’ যুযুধান, শক্ত ‘গাঁট’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস বদলাতে পারবে ভারত?

ভারতের প্রথম একাদশ কেমন হবে? বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংরা কি খেলবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:১৭

options
link
‘কোয়ার্টারে’ যুযুধান, শক্ত ‘গাঁট’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস বদলাতে পারবে ভারত?
বিশ্বকাপের পরিসংখ্যানে ভারতের থেকে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। গ্রাফিক্স: শ্রীজিতা পণ্ডা।

১০ বছর আগে। সেবারও বিশ্বকাপ ছিল দেশের মাটিতে। সেবারও ফেভারিট ছিল ভারত (India)। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ছিল নিতান্তই অজ্ঞাতকুলশীল। কিন্তু সেদিন গোটা ওয়াংখেড়েকে চুপ করিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে দেন ড্যারেন স্যামিরা। ১০ বছর বাদে আরও এক ভারচুয়াল নক-আউট। আবারও মুখোমুখি দুই দেশ। ভারতের সামনে এবার ইতিহাস বদলের হাতছানি।

Advertisement
  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
    মোট ম্যাচ ৩০
    ভারত ১৯
    ওয়েস্ট ইন্ডিজ ১০
    অমীমাংসিত ১

সার্বিক পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ খানিকটা পিছিয়ে থাকলেও বিশ্বকাপে বরাবরই তাঁরা ভারতের শক্ত গাঁট। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত তাঁরা ভারতের বিরুদ্ধে যে চার ম্যাচ খেলেছে, সেই চার ম্যাচের ৩টিই গিয়েছে ক্যারিবিয়ানদের পকেটে। একমাত্র ২০১৪ সালে মিরপুরে ক্রিস গেইলদের হারাতে পেরেছিল টিম ইন্ডিয়া। বাকি ৩ বারই হারের মুখ দেখতে হয়েছে।

Advertisement
  • বিশ্বকাপে মোট ম্যাচ ৪
    ভারত ১
    ওয়েস্ট ইন্ডিজ ৩
    অমীমাংসিত ০
    ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
    ২০১০ ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী
    ২০১৪ ভারত ৭ উইকেটে জয়ী
    ২০১৬ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

এ হেন লড়াইয়ে ভারতের প্রথম একাদশ কেমন হবে? ইডেনে খোঁজখবর করে যা জানা গেল, তাতে খুব বেশি বদলের কথা ভাবছে না ভারত। রিঙ্কু সিং দলে যোগ দিলেও আজ প্রথম একাদশে তাঁর নামা হচ্ছে না। বরুণ চক্রবর্তী শেষ দুই ম্যাচে সেভাবে সাফল্য না পেলেও তাঁর উপর আস্থা রয়েছে ম্যানেজমেন্টের। সব মিলিয়ে ভারতীয় দলে বদলের সম্ভাবনা কম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.