টি-২০ বিশ্বকাপ ২০২৬
Mohammad Amir

ভবিষ্যদ্বাণী করলেই উলটো ফল! ভারত-নিউজিল্যান্ড ফাইনালে কাকে জেতালেন ‘জ্যোতিষী’ পাক পেসার?

পাক পেসার মহম্মদ আমির 'জ্যোতিষী' হয়ে যা যা বলেছেন, তার বিপরীত ঘটেছে। যেমন আমির বারবার বলে যাচ্ছিলেন ভারত টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারবে না। প্রথমে বলেন, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও পরে বলেন ফাইনালে যেতে পারবে না। ঝড়ে কাক মরেনি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:২১

options
link
ভবিষ্যদ্বাণী করলেই উলটো ফল! ভারত-নিউজিল্যান্ড ফাইনালে কাকে জেতালেন ‘জ্যোতিষী’ পাক পেসার?
ভারতকে নিয়ে নয়া ভবিষ্যদ্বাণী আমিরের। ছবি সংগৃহীত

ভবিষ্যদ্বাণী করলেই উলটো ফল হয়! পাক পেসার মহম্মদ আমির (Mohammad Amir) ‘জ্যোতিষী’ হয়ে যা যা বলেছেন, তার বিপরীত ঘটেছে। যেমন আমির বারবার বলে যাচ্ছিলেন ভারত টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারবে না। প্রথমে বলেন, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও পরে বলেন ফাইনালে (T20 World Cup Final) যেতে পারবে না। ঝড়ে কাক মরেনি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া। সেখানে কাকে সমর্থন করলেন পাক পেসার?

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলছেন, “আমি মনে করি, আহমেদাবাদের পিচ মুম্বইয়ের মতো নয়। এই পিচে গতি ও বাউন্স রয়েছে। নিউজিল্যান্ড দীর্ঘ সময় ধরে ভারতের পরীক্ষা নেবে। যে কোনও দলই জিততে পারে। তবে দুই দলই ফাইনালে একে-অপরকে সমানে-সমানে টক্কর দেবে। সব মিলিয়ে বোলিং ও ফিল্ডিংয়ের জন্য আমার মনে হয় নিউজিল্যান্ড এগিয়ে আছে।”

Advertisement

তাঁর সংযোজন, “আগের ম্যাচে ক্যাচ ফেলে দেওয়াটাই সব পার্থক্য তৈরি করে দিয়েছিল। হ্যারি ব্রুক যেমন সঞ্জু স্যামসনের ক্যাচ ফেলে দিয়েছিলেন। আবার পাণ্ডিয়ার ক্যাচও ফেলে দেওয়া হয়েছিল। ওই ক্যাচগুলো নিলে ইংল্যান্ড ম্যাচও জিততে পারত। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের ভুলগুলো না করে, তাহলে আমার বিশ্বাস তারা ভারতকে হারাতে পারবে।”

Advertisement

অর্থাৎ নিউজিল্যান্ড জিতবে বলেই ধারণা আমিরের। এর আগে তাঁর দু’টো ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। ৫০ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। তারপরও আমির বলেছিলেন, “ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাই ভারত ফাইনালে যেতে পারবে না।” কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে জিতে ফাইনালে গিয়েছেন সূর্যকুমার যাদবরা। তাই ভারতের ক্রিকেটভক্তদের আশা, আমির যেহেতু ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন, তাই উলটো পথে ভারতই চ্যাম্পিয়ন হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.