টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

আল্লাহ খেলেছেন পাকিস্তানের হয়ে! মাঠে না নেমেই সুপার এইটে নজির পাকিস্তানের

শনিবার থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। পাকিস্তানের হয়ে দ্বাদশ ব্যক্তির মতো খেলবেন স্বয়ং আল্লাহ! এমনটাই দাবি করেছিলেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২০:৫৮

options
link
আল্লাহ খেলেছেন পাকিস্তানের হয়ে! মাঠে না নেমেই সুপার এইটে নজির পাকিস্তানের
সুপার এইটের প্রথম ম্যাচে খেলতেই পারল না পাকিস্তান। ফাইল ছবি।

পাকিস্তানের হয়ে দ্বাদশ ব্যক্তির মতো খেলবেন স্বয়ং আল্লাহ! এমনটাই দাবি করেছিলেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে খেলতেই পারল না পাকিস্তান। তুমুল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সলমন আলি আঘাদের। একইসঙ্গে ক্রিকেট ইতিহাসে এক আজব নজিরও গড়ে ফেলে পাক ব্রিগেড।

Advertisement

শনিবার থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং পাকিস্তান। কিন্তু টসের পর থেকেই কলম্বোয় ঝেঁপে বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খেলা শুরু করা যায়নি। একটাও বল না খেলে ম্যাচ পরিত্যক্ত হয়। ক্রিকেটমহলের মতে, ম্যাচটা হলে পাকিস্তানের হারার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু ভেস্তে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট চলে গেল শাহিন আফ্রিদিদের ঝুলিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুপার এইটে নামার আগে শাদাব বলেছিলেন, “রমজান এসে গিয়েছে। এবার সুপার এইটে আমাদের সঙ্গে দ্বাদশ ব্যক্তিও খেলবেন।”

এই ম্যাচ ভেস্তে যেতেই আরও এক অদ্ভুত নজির গড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-২০র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ ভেস্তে গিয়েছে তাদেরই। এখনও পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গিয়েছে পাকিস্তানের সাতটি ম্যাচ। অর্থাৎ সাতটি ম্যাচে না খেলেই একটি করে পয়েন্ট পেয়েছে পাক ব্রিগেড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। তাদের ৬টি করে ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারত এবং নেদারল্যান্ডসের ৪টি করে টি-২০ ম্যাচ ভেস্তে গিয়েছে অতীতে।

Advertisement

উল্লেখ্য, সুপার এইটে নামার আগে শাদাব বলেছিলেন, “রমজান এসে গিয়েছে। এবার সুপার এইটে আমাদের সঙ্গে দ্বাদশ ব্যক্তিও খেলবেন।” আসলে রমজান মাসে খেলাটা ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হওয়ার কথা। উপবাস চলাকালীন খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। তবে এই সময় মানসিকভাবে ক্রিকেটাররা অনেক ফোকাসড থাকেন বলে দাবি পাক ক্রিকেট মহলের। এমনকী, পাক দলের ইতিহাসও নাকি বলছে, রমজানের সময়ই সেরা পারফরম্যান্স করে তাঁরা। শনিবার মাঠে না নেমেই পাকিস্তান পয়েন্ট পেয়ে যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে পড়ছে শাদাবের এই উক্তি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.