টি-২০ বিশ্বকাপ ২০২৬
Pakistan vs Sri Lanka

কোহলিকে টপকে ‘বিরাট’ রেকর্ড পাকিস্তানের সাহিবজাদার, শ্রীলঙ্কার খেলায় ‘অন্য গন্ধ’ পাচ্ছে নেটদুনিয়া

একদিকে যখন সাহিবজাদা ফারহান অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ছেন, ঠিক তখনই নেটিজেনদের প্রশ্ন, এ ম্যাচে অন্য কোনও ব্যাপার নেই তো!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২০:৫৯

options
link
কোহলিকে টপকে ‘বিরাট’ রেকর্ড পাকিস্তানের সাহিবজাদার, শ্রীলঙ্কার খেলায় ‘অন্য গন্ধ’ পাচ্ছে নেটদুনিয়া
সেঞ্চুরির পর সাহিবজাদা ফারহান। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে বিতর্ক! একদিকে যখন সাহিবজাদা ফারহান অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ছেন, ঠিক তখনই নেটিজেনদের প্রশ্ন, এ ম্যাচে অন্য কোনও ব্যাপার নেই তো! নাহলে যে পাকিস্তান এতদিন ব্যাটিংয়ের জন্য দিনরাত নিজের দেশেই সমালোচিত হচ্ছিল, তারাই এদিন ২১২ রানের এই পাহাড়প্রমাণ ইনিংসটা খেলল কীভাবে?

Advertisement

সেমিফাইনালে খেলতে হলে অন্তত ৬৫ রানে জিততে হবে। এই সমীকরণ সামনে রেখে শনিবার ব্যাট করতে নেমেছিলেন সাহিবজাদা ফারহান, এবং ফখর জামান। ওই বিশাল রানের ব্যবধানে জিততে হলে শ্রীলঙ্কার সামনে বিশাল লক্ষ্যমাত্রা দিতে হবে, সেটা জানতেন পাকিস্তানের দুই ওপেনার। সেই মতো শুরু থেকেই লঙ্কাব্রিগেডকে তুলোধোনা করা শুরু করেন তাঁরা। শুরু থেকেই রানের গড় ছিল দশের বেশি। অবশ্য তাতে কিছুটা সাহায্য শ্রীলঙ্কার বোলাররাও করেছেন। ভুল লাইন-লেংথে বল, বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস-সবই করেছেন তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের দুই ওপেনারই খেলে দেন ১৬ ওভার পর্যন্ত। ততক্ষণে স্কোরবোর্ডে ১৭৬ রান উঠে গিয়েছে। ফখর জামান ৮৪ রানে আউট হয়ে গেলেও সাহিবজাদা ফারহান ৫৯ বলে ১০০ রান করেন। সেঞ্চুরি ইনিংসে বিরাট কোহলিকে টপকে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ রান করে সর্বাধিক রানের মালিক ছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিলেন সাহিবজাদা ফারহান। এই বিশ্বকাপে তাঁর ঝুলিতে ৩৮৩ রান। তবে দুই ওপেনার আউট হওয়ার পর রানের গতি সেভাবে বাড়েনি। ফলে যে রানটা মনে হচ্ছিল ২৩০ পেরিয়ে যেতে পারত, সেটা থেমে গেল ২১২-তে।

Advertisement

তবে পাকিস্তানের ব্যাটিং বিভাগ যে এই রান তুলল তাতেই নেটিজেনদের একটা বড় অংশ বিস্মিত। কারণ এই বিশ্বকাপে এ পর্যন্ত কোনও দলের বিরুদ্ধেই এভাবে জ্বলে ওঠেনি পাক ব্যাটিং। তাছাড়া শ্রীলঙ্কাও এত খারাপ বোলিং বা ফিল্ডিং করেনি। কেউ কেউ বলছেন, এই ম্যাচ বড় ব্যবধানে হারলেই লাভ শ্রীলঙ্কার। কারণ পাকিস্তান সেমিতে উঠলে তাদের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার মাটিতে। সেকারণেই এই ঢিমেতাল পারফরম্যান্স। যদিও স্রেফ অনুমানের ভিত্তিতে এই ধরনের অভিযোগ মোটেই সমর্থনযোগ্য নয়। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এই খেলায় যে কোনও দিন যে কোনও কাণ্ড ঘটতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.